সংবাদ শিরোনাম

চট্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধে হুমকি-ধামকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

sub-editor    ০৮:৫৯ এএম, ২০২৫-০৫-০২    35

চট্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধে হুমকি-ধামকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধে হুমকি-ধামকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
রিপোর্ট :মো: ওমর ফারুক, চট্টগ্রাম। 

 চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩ নম্বর ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীদের ওপর চরম হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘ ১২ বছর ধরে তাদের ৭০ কাঠা জমির খাজনা বন্ধ রয়েছে এবং বর্তমান দখলদাররা নানা সময়ে গায়ে পড়ে ঝামেলা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

ভুক্তভোগী পরিবার জানায়, এই জমির ওয়ারিশ সূত্রে মালিক হলেন আসরুজ্জা, আহমদ সৈয়দ, হাজী খোরবত আলী ও হাজী লিয়াকত আলী। তাদের দাবি, বিবিএম ওয়ান নামক এলাকায় থাকা তাদের জমির খাজনা দীর্ঘদিন ধরে পরিশোধ না করে অবৈধভাবে দখল করে রেখেছে একটি প্রভাবশালী চক্র, যার নেতৃত্বে রয়েছে কথিত আবছার কোম্পানির লোকমান কোম্পানি।

স্থানীয়রা জানান, মালিকপক্ষ খাজনা আদায় এবং জমি উদ্ধার চেষ্টায় বারবার আবেদন জানিয়েছে, এমনকি স্থানীয় সালিশি সমিতির দ্বারস্থ হয়েছে। কিন্তু অভিযুক্ত লোকমান কোম্পানি ও তার সহযোগীরা সালিশি বৈঠকে উপস্থিত হননি। বরং প্রতিবাদ করলেই জমির মালিকদের গায়ে লেলিয়ে দেয় গুন্ডা বাহিনী এবং নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

ভুক্তভোগীদের একজন আসাদুজ্জামান এর পুত্রবধূ বলেন, “আমরা এই জমির আইনগত মালিক, অথচ তারা আমাদের এমনভাবে হুমকি দেয় যেন আমরা কোনো অপরাধী। দিনের পর দিন আতঙ্কে বসবাস করছি। সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ভুক্তভোগীদের অভিযোগ, স্বৈরাচারী শাসনামলের সুযোগ নিয়ে প্রভাবশালী চক্রটি ১৭ বছর ধরে এই জমি দখলে রেখেছে। অনেকবার চেষ্টা করেও তারা আইনি বা প্রশাসনিক সহায়তা পাননি। এ বিষয়ে এলাকার স্থানীয় প্রভাবশালী কিছু মহলের মদদ রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তারা।

অভিযোগকারীরা জানান, তারা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান এবং দ্রুত জমির খাজনা পরিশোধ করে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে তারা স্থানীয় প্রশাসন, ভূমি অফিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানান যেন দ্রুত এই অনিয়ম এবং হুমকি-ধামকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা আশাবাদী, প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিনের এই জমি জটিলতা এবং হুমকির পরিবেশ থেকে তারা মুক্তি পাবেন।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ