বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৬ এএম
রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা দখলের অভিযোগ
রিপোর্টঃ মোঃ ওমর ফারুক,চট্টগ্রাম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নে যুবদলের সাধারণ সম্পাদক এম আলম জিবনের বিরুদ্ধে সরকারি রাস্তা দখলের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি তার পিতা বজল আহমদের বাড়ি জান মোহাম্মদ পাড়ার পাশ দিয়ে যাওয়া একটি সরকারি রাস্তা বেআইনিভাবে দখল করে প্রাচীর নির্মাণ করেছেন। অভিযোগে বলা হয়, এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে প্রায় ২৫টি পরিবার চলাচল করে আসছিল।
ভুক্তভোগী হাসমত আলীর ভাষ্য অনুযায়ী, উক্ত রাস্তাটি সরকারি খাসজমির ওপর অবস্থিত এবং এটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু এম আলম, যিনি বর্তমানে যুবদলের সেক্রেটারি, তিনি বিএনপির নাম ব্যবহার করে এবং স্থানীয় সন্ত্রাসী কেডারদের সহায়তায় রাস্তা দখল করে সেখানে প্রাচীর নির্মাণ করেন। এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করলে পুলিশকে ম্যানেজ করে তাদের হুমকি দেওয়া হয় এবং গালিগালাজ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, এম আলম রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় ছিলেন। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি বিএনপির যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ২০ বছর প্রবাসে থাকার পর তিনি হঠাৎ করেই রাজনৈতিক পদে আসীন হন। স্থানীয়দের দাবি, তিনি কখনোই তৃণমূল পর্যায়ে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বরং আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি এই পদ অর্জন করেছেন।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন – মাওলানা ইউসুছ, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ রাজেন, মোহাম্মদ রাসেল, প্রবাসী জসিম উদ্দিন, নাসির উদ্দিন, জয়নাল উদ্দিন, ও মোঃ হাসান। তাদের মতে, এম আলম বিএনপির নাম বিক্রি করে এলাকায় দখলদারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ ইউনিয়নের সাধারণ জনগণের দাবি, দখল হওয়া সরকারি রাস্তা পুনরুদ্ধার করে সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করা হোক এবং এম আলমকে তার অবৈধভাবে অর্জিত যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। অন্যথায়, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জনদুর্ভোগ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত