বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২১ এএম
ঢাকার যুবলীগ ক্যাডার পারভেজ জার্সি বদলে এখন ভোলার বিএনপি নেতা
# ফ্যাসিষ্ট কায়দায়
চালাচ্ছেন-সন্ত্রাস,চাঁদাবাজী..
# নারী নিপীড়নের বিচার চেয়ে কলেজ
ছাত্রীর সংবাদ সম্মেলন..
স্টাফ রিপোর্টার॥ ঢাকার উত্তরার আলোচিত যুবলীগ ক্যাডার পারভেজ জার্সি বদল করে এখন ভোলায় এসে বিএনপি নেতা সেজেছেন বলে অভিযোগ উঠেছে। তথ্যমতে,জেলা সদর ভোলার শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রসুমদ্দিন পাটওয়ারী বাড়ীর বাসিন্দা আবু তাহের মিয়ার গুণধর পুত্র পারভেজ বিগত ফ্যাসিষ্ট আ'লীগ জমানায় রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর যুনলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম খানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ত্রাসের রাজত্ব
চালাতো। সেলিম বাহিনীর দুর্ধর্ষ ক্যাডার হিসেবে স্যুটার পারভেজ চাঁদাবাজি, ছিনতাই,নারীবাজী,ভূমিদস্যুবৃত্তি ও খুন-গুমের মত ভয়ঙ্কর রোমহষর্ক ঘৃণ্য ঘটনার সাথে জড়িত ছিলো বলে একাধিক তথ্যসূত্র নিশ্চিত করেছে।
জুলাই অভ্যুত্থানে আন্দোলন চলাকালে উক্ত সেলিম খানের নেতৃত্ব পারভেজ উত্তরা ও যাত্রাবাড়ীতে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। সূত্রমতে,যুবলীগ ক্যাডার পারভেজ উত্তরা ১২ নম্বর সেক্টরের সোনার গাও জপথ রোড এলাকার মার্বেল কর্নারে বসবাস করছেন। সূত্র জানায়, হাসিনা পতনের পর থেকে যুবলীগ ক্যাডার পারভেজ বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর খাতায় চিহ্নিত বিধায় পারভেজ নিজেকে রক্ষায় ভোল পাল্টোন। নিরাপত্তার অভাবে নিজ এলাকা ভোলা সদরের শিবপুর গ্রামে চলে আসেন। সেখানে বেশ কিছুদিন ঘাপটি মেরে থাকার পর অদৃশ্য ম্যানেজ প্রক্রিয়ায় হঠাৎ জার্সি বদল করে রাতারতি বিএনপি'র নেতা বনে যান পারভেজ। ফলে জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাকে খুনের অভিযুক্ত পারভেজ এখন নয়া বিএনপি নেতা। এলাকায় এসে ফ্যাসিষ্ট কায়দায় ফের শুরু করেছেন,সন্ত্রাস,চাঁদাবাজি,নারী নিপীড়ন ও ভূমিদস্যুবৃত্তিসহ নারকীয় তান্ডবলীলা। সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে শিবপুর ইউনিয়নের শ্রেণীপেশার মানুষ জানান,জুলাই বিপ্লবের পর ওই এলাকায় যুবলীগ নেতা পারভেজ বিএনপি টিকিট নিয়ে ত্রাসের রাজত্ত্ব শুরু করায় তারা খুবই আতঙ্কিত। এদিকে শিবপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মাইনুদ্দিন মিয়ার কলেজ পড়ুয়া কন্যা বিবি রহিমা শান্তা জানান,বখাটে পারভেজ তাকে নানাভাবে হেনস্তা করছে। নগ্নকাজের জন্য তাকে কু-প্রস্তাব দিচ্ছে। সম্প্রতি ভোলা সদরে অবস্থিত একটি গণমাধ্যম হাউজে পারভেজের বিরুদ্ধে বেলাল্লাপনার এসব অভিযোগ এনে ওই নারী সংবাদ সম্মেলনলন করেছেন। এসময় কলেজ ছাত্রী রহিমা বেগম শান্তার সাথে তার
মা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শান্তা গণমাধ্যমকে জানান,পারভেজ একটা দুশ্চরিত্র টাইপের লম্পট ব্যাক্তি। এলাকায় মানুষের সাথে নানা ধরনের প্রতারনা,জমি দখল,নারীদের নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। সে তার স্বামী মেহদীর সাথে পারিবারিক বিবাদ বাধিয়ে তার কাছ থেকে প্রতারনার মাধ্যমে পাঁচলাখ টাকা হাতিয়ে নেয়। এলাকায় এধরণের অসংখ্য ঘটনার নাটের গুরু এই সন্ত্রাসী পারভেজের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে কলেজ ছাত্রী শান্তা প্রশাসনের প্রতি জোড় দাবী জানাম।
এদিকে যুবলীগ নেতা পারভেজ জার্সি বদল করে কিভাবে বিএনপি পরিচয় বহন করছে,বিষয়টি জানতে কথা হয় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন মিয়ার সাথে। তিনি গণমাধ্যমকে বলেন,পারভেজ যে যুবলীগ ক্যাডার ছিলো তা আমিও জানি কিন্তু দলের ভেতরে থাকা একটি অশুভ চক্র তাকে বিএনপি পরিচয় দেয়াচ্ছে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এসব বিষয়ে অভিযুক্ত পারভেজের সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তিনি অস্বীকার করেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত