বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২২ এএম
বগুড়া গাবতলীর স্কুলছাত্র সিফাত হত্যা মামলার আসামী কামরুল ঢাকা সাভার হতে গ্রেফতার
আরাফাত রহমান
বগুড়া জেলা ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ভিকটিম সিফাত (১৪) পিতা মোঃ হাফিজার সাং উঞ্চুরখী, থানা গাবতলী, বগুড়া এর সাথে একই এলাকায় বাড়ি ইমরান হোসেন হাদু (৩৫), পিতা মোঃ মোন্তেজার, সাং উঞ্চুরখী উত্তরপাড়া, থানা-গাবতলী, বগুড়া তৃতীয় লিঙ্গের হওয়ায় সে অবিবাহিত ছিল এবং ভিকটিম সিফাত (১৪) এর সাথে সুসম্পর্ক থাকার কারনে মাঝে মধ্যে তার বাড়ীতে যাওয়া আসা করত। ইমরান হোসেন হাদু তার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি সিফাতকে রেজিস্ট্রি করে দিবে বলে মাঝে মধ্যে বলত। ফলে ১নং ও ৩নং আসামী ভিকটিম সিফাত’কে হিংসা করত এবং সুযোগ বুঝে হত্যা করার পরিকল্পনা করতে থাকে। পরবর্তীতে গত ০৮/০৩/২০২৫ ইং তারিখ ইফতারের পর সিফাত তার বাড়ীর পাশে ঈদগাহ মাঠে গেলে ২নং আসামী ইমরান হোসেন হাদু রাত্রি অনুমান ২০.০০ ঘটিকার সময় তার বাড়ীতে নিয়ে যায়। উপরোক্ত সকল আসামীদের পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ০৮/০৩/২০২৫ রাতে গাবতলী পৌরসভার অন্তর্গত উঞ্চুরখী উত্তরপাড়া গ্রামস্থ ২নং আসামী মোঃ ইমরান হোসেন হাদু এর শয়ন কক্ষের ভিতরে সিফাত (১৪) কে গলায় গামছা পেচিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বগুড়া গাবতলী থানায় হত্যা মামলা রুজু করে। মামলা নং-১২, তারিখঃ ১০ মার্চ ২০২৫ ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-১২, সিপিএসসি, এজাহার নামীয় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় আজ ২০ এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত হত্যা মামলার ১ নং এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার হতে পরিত্রান পাওয়ার জন্য ঢাকা জেলার আশুলিয়া থানার গনকবাড়ী এলাকয় অবস্থান করতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-০৪, সিপিসি-২, সাভার এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার গনকবাড়ী এলাকয় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ কামরুল(৩২), পিতাঃ মোঃ মোন্তেজার, সাং উঞ্চুরখী, থানাঃ গাবতলী, জ্বগুড়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত