বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৮ এএম
শান্তিগঞ্জে থানা পরিদর্শন
ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জ প্রতিনিধি:
ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই উল্লেখ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি আউপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিমিনালদের হ্যান্ডঅভার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো আশঙ্কা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়ে, আরো বাড়বে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেনো রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায় আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেনো আরো অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।
কৃষি বিষয়ে তিনি বলেন, আমরা শুনেছি এবার সুনামগঞ্জে ভালো ফসল হয়েছে। তবে বেশ কিছু জমি পতিত রয়েছে। আমরা এই পতিত জমি ব্যবহারে এই অঞ্চলে প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।
থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী প্রমুখ। ##
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত