মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৩:২৭ এএম
নড়াইলে যৌথবাহিনীর অভিযান,দেশীয় অস্ত্র-মাদকসহ আটক (৬)
এস এম মিলন ব্যুরো প্রধান খুলনা বিভাগঃ
নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল এবং বড়দিয়া গ্রামে বুধবার (৯এপ্রিল) দিবাগত রাতে যৌথবাহিনীর টহল দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র,ইয়াবা ও গাঁজাসহ ৬ জন কে আটক করেছে। রাতেই যৌথবাহিনী আটককৃতদের নড়াগাতি থানায় হন্তান্তর করেছে।
আটককৃতরা হলেন,পুটিমারী গ্রামের আকাশ,খাসিয়াল গ্রামের আকবার উদ্দিন, হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম ও ছেলে নাঈম বিশ্বাস, এবং বড়দিয়া গ্রামের রফিকুল ইসলাম।
পুলিশ সুত্রে জানা গেছে,বুধবার দিবাগত রাতে যৌথবাহিনীর নিয়মিত টহল দল
উপজেলার সালামাবাদ-বড়দিয়া-খাসিয়াল-জয়নগর রোডে টহলরত অবস্থায় পুটিমারী বাজারের পাশে স্কুলের ফ্যান চুরি করার সময় গ্রামবাসীর কছে আকাশ ধরা পড়ে। পরে গ্রামবাসী চোর কে যৌথবাহিনী টহল দলের কাছে হন্তান্তর করে। চোরকে জিজ্ঞাসাবাদ করলে চুরি করা ফ্যান বিক্রি করে গাঁজা খাবে। তারপর সে আকবর নামে এক মাদক ব্যবসায়ীর নাম বলে এবং তার বাড়িতে নিয়ে যায়।
যৌথবাহিনীর টহল দল মাদক ব্যবসায়ী আকবর উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা,৮০ গ্রাম গাঁজা এবং চারটি দেশীয় অস্ত্র (রাম দা) এবং নগদ ৩৩,২০০ টাকা উদ্ধার করে। এসময় তার সহোযোগী হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম ও ছেলে নাঈম বিশ্বাস কে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আকবর উদ্দিন কে জিজ্ঞাসাবাদ করলে সে রফিকুল ইসলামের নাম বলে।
পরবর্তীতে যৌবাহিনীর টহল দল মাদক ব্যবসায়ী আকবর কে নিয়ে বড়দিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা নগদ ২১ হাজার টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করে। রফিকুল ইসলাম স্বীকার করে বলে রাতে দুইজনের কাছে ১০ হাজার টাকা এবং ৯৫০০ টাকার ইয়াবা বিক্রি করেছে। পরে অভিযান শেষে মাদক ব্যবসায়ী এবং সহযোগীসহ ৬ জনকে নড়াগাতি থানার কাছে হন্তান্তর করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র,ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটকের পর থানায় হন্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত