মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৩:২৭ এএম
সড়ক দুর্ঘটনায়, মায়ের পর বিদায় নিল শিশু সন্তান সোয়াদ।
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর শিশু সন্তান সোয়াদও চলে গেলো।ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের চাঁদপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা রিপা খাতুন (২৬) নিহত হন। এ সময় আহত হন ছেলে সোয়াদ (৭)। নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার শিতালীপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী রিপা খাতুন (২৬) ও তার ছেলে সোয়াদ হোসেন (৭)।
স্থানীয়রা জানায়, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার আগে
ভাটই গ্রামের মামাবাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়ি শিতালীপাড়া যাচ্ছিল রিপা ও তার ছেলে।
পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রিপা ও তার ছেলে সোয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা ইয়াসমিন রিপাকে মৃত ঘোষনা করেন। আহত সোয়াদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে সেও মারা যায়। মা শিশু সন্তান এক সাথে নিহতর খবরে শিতলীপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে সোহেল রানা। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস মা ও তার সন্তান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের লাশ সদর হাসপাতালে আছে।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত