সংবাদ শিরোনাম

চাক্তাই-খাতুনগঞ্জের পণ্য বাজার দিদার-আজগর সিন্ডিকেট নিয়ন্ত্রণে একই পরিবারের তিন ভাই ॥ যুবলীগের পদবীধারী নেতা তারা

চাক্তাই-খাতুনগঞ্জের পণ্য বাজার দিদার-আজগর সিন্ডিকেট নিয়ন্ত্রণে একই পরিবারের তিন ভাই ॥ যুবলীগের পদবীধারী নেতা তারা

sub-editor    ০৭:০৬ পিএম, ২০২৫-০৩-১৯    102

চাক্তাই-খাতুনগঞ্জের পণ্য বাজার দিদার-আজগর সিন্ডিকেট  নিয়ন্ত্রণে একই পরিবারের তিন ভাই  ॥ যুবলীগের পদবীধারী নেতা তারা

চাক্তাই-খাতুনগঞ্জের পণ্য বাজার দিদার-আজগর সিন্ডিকেট 
নিয়ন্ত্রণে একই পরিবারের তিন ভাই

॥ যুবলীগের পদবীধারী নেতা তারা

নিজস্ব প্রতিবেদক:
গত ১৭ বছরে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে চাক্তাই-খাতুনগঞ্জের নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত।বর্তমান সময়ে বিএনপি নামধারী অসাধু কিছু নেতার ছত্র ছায়ায় বাজার সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করছে। এছাড়াও অভিযোগ রয়েছে কোন ব্যবসয়ী তাদের সিন্ডকেটভুক্ত না হলে তাদের বিভিন্নভাবে হুমকি মারধর এমনকি 
 চাঁদাবাজির অভিযোগই রয়েছে অহরহ। 
এ দুইজনের নেপথ্যে ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দলীয় নেতা কর্মীদের দিয়ে নাজেহাল হামলা মারধরের মত ঘটনাও তারা ঘটিয়েছে। পট পরিবর্তন হলেও তাদের ইশরায় চাক্তাই- খাতুনগঞ্জে কোটিপতি থেকে ফুটপাতের ব্যবসায়ীরা সকলেরই মাসে গুনতে হতো মোটা অংকের চাঁদা। 
তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সাধারণ ব্যবসায়ীদের ধারণা ছিল পাল্টে যাবে চাঁদাবাজির পটভূমি। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো ঘটনা। সরকার পরিবর্তনের পরপরই সবচেয়ে বেশি ঘটেছে চাঁদাবাজির ঘটনা। বাণিজ্যের তীর্থস্থান খ্যাত চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সবচেয়ে বেশিই শিকার হয়েছেন এই চাঁদাবাজির। নগরীর চাক্তাইর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আলমগীর  দলীয় দাপট দেখিয়ে গত ১৭ বছরে চাক্তাই এলাকার ব্যবসায়ীদের জিম্মি করে গড়ে তুলেছেন চাঁদাবাজির রাজত্ব। ক্ষুদ্র থেকে বড় কোন ব্যবসায়ীই ছাড় পায়নি তার হাত থেকে। আলমগীরের বড় ভাই মো. আজগর যিনি নিজেকে পরিচয় দেন একজন ব্যবসায়ী হিসেবে। খোঁজ নিয়ে জানা যায় এই আজগরের রয়েছে অবৈধ মিট বনের ব্যবসা। এছাড়াও চোরাই মাল সহ ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে বিক্রি করেন মাছ ও মুরগীর খাদ্য। অবৈধ এই ব্যবসা টিকিয়ে রাখতে টাকার বিনিময়ে নিজের ছোট ভাইকে পাইয়ে দেন বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের পদ। নিজেও রয়েছে যুবলীগের সক্রিয় সদস্য। একদিকে এক ভাইয়ের চাঁদাবাজি আর ক্ষমতা অন্যদিকে নিজের অবৈধ ব্যবসা সব মিলিয়ে আলমগীর-আজগর গং রাতারাতি বনে যান কোটি টাকার মালিক। ৫ আগস্ট পটপরিবর্তনের পরও এখনো বন্ধ হয়নি আজগর-আলমগীর গংদের অবৈধ ব্যবসা ও ত্রাসের রাজত্ব। আওয়ামীলীগ সরকার পতনের পর এখন চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে তাদের আরেক ভাই মো: দিদার। এই দিদার নিজেকে পরিচয় দেয় যুবদল কর্মী হিসেবে। 
অনুসরণ করেন নগর বিএনপির একাধিক সিনিয়র নেতাদের।গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দিদারের বড় ভাই যুবলীগ কর্মী আজগরের নির্দেশনায় আরো ভয়াবহ হয়ে উঠেন এই দিদার। ৫ আগস্ট রাতেই চাক্তাইর এক ব্যবসায়ীর দোকানে তালা মেরে চাঁদা দাবি করেন। ওই ব্যবসায়ী চাঁদা দিতে রাজি না হওয়ায় তার দলবল নিয়ে মহড়া দেন ওই দোকানের সামনে।পরে বড় অংকের চাঁদার বিনিময়ে দোকান খুলতে দেন ওই ব্যবসায়ীর। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক ব্যবসায়ী জানান, ৫ আগস্ট রাতে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন দিদার ও তার ভাই আজগর। তিনি রাজি না হলে দোকান কিভাবে খুলবে তারও হুমকি দেন। 
সূত্র জানাযায়, আওয়ামী সম্পৃক্ত থাকা ব্যবসায়ীরা এলাকা ত্যাগ করলে মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে এলাকায় পূর্নবাসনের দায়িত্ব নেন এই দিদার, টাকা পয়সার মধ্যেস্থা করতেন তারই ভাই যুবলীগ নেতা আজগর। ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত চাক্তাই এলাকার ব্যবসায়ী টিপু, রিংকু বাবু, হাসানসহ ১০ জনেরও অধিক ব্যবসায়ীকে চাঁদার জন্য মারধরের শিকার হন তাদের হাতে। বাদ পরেনি ট্রাক চালকও।  শুধু চাঁদবাজিই নন ভূমি দখলেরও একাধিক অভিযোগ রয়েছে দিদার সহ তার যুবলীগ নেতা ভাইদের বিরুদ্ধে। আজগর বিগত সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে তার ভাই আলমগীরের সহয়তায় রাজাখালী বিশ্বরোডের পাশে দখলে রাখেন একটি যানবাহন মাপার স্কেল।  ক্ষমতা পরিবর্তন হলেও বেদখল হয়নি ওই স্কেলটি কারন তার ভাই দিদার এখন বিএনপি নেতা  দাবি করে চষে বেড়াচ্ছে। দলীয় নাম ভাঙিয়ে দিদারের এরুপ কার্যক্রমে হতাশ স্থানীয় বিএনপিও। স্থানীয় বিএনপির এক নেতা জানান, বিগত ১৭ বছরে দিদাররা ছিলেন না কোন দলীয় কার্যক্রমে। আওয়ামী পরিবারের দিদার এখন বিএনপির নাম ভাঙিয়ে যা করছে সেটা আমাদের জন্য লজ্জার। দ্রুত এই চাঁদা পরিবারকে আইনের আওতায় আনার দাবি সাধারণ ব্যবসায়ীদের। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বাকলিয়া থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। গত ৪ মার্চ চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম এ চাক্তাই এলাকার মো. সালাউদ্দীনের পুত্র মোহাম্মদ সোহাগ হামলা মারধর হত্যার হুমকির অভিযোগে করে আজগর প্রধান করে ১০/১৫ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন।
 অবৈধ ব্যবসা করে সম্পদের পাহাড় গড়ে তোলেন। তার অনিয়ম দুর্নীতির বিষয়ে দুদকের একটি টিম মাঠে নেমেছে। 
তবে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ নেতা কর্মীদের দাবি আজগরসহ বিগত ১৭ বছর আওয়ামী লীগের নাম ব্যবহার করে যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ এ অপরাধের শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে আজগরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেই তার বক্তব্য পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ