বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩১ এএম
ঝিনাইদহ কালীগঞ্জে পরকীয়ার কারণে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবক আহসানুল ইসলাম অর্কিড (৩২) মারা গেছেন। সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ১১ টার দিকে মারা যান তিনি । অর্কিড কালীগঞ্জ শহরের কাঠাল বাগান এলাকার ওসমান গনির একমাত্র ছেলে । অর্কিডের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অর্কিডের পিতা ওসমান গনি । অর্কিডের পারিবার জানায় , প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান
অর্কিড। পরে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থাকতে শুরু করেন। অর্কিড ও তারিন আগে থেকেই বিবাহিত এবং তাদের দুটি করে সন্তান আছে ।জানা যায়, চলতি মাসের ৬ মার্চ (বুধবার) সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্কিডের একাধিক ভিডিওতে বলতে শোনা যায় , তার শরীরে জোর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মর্মে ভিন্ন ভিন্ন বক্তব্য। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন , মৃত্যুর ব্যাপারটি আমি জানিনা । তবে অগ্নিদগ্ধের ঘটনাটি সেদিন আমি শুনেছিলাম। থানায় কোন মামলা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন , প্লেস অব অকারেন্সে মামলা হওয়ার কথা । তাছাড়া এ থানাতে ওই পরিবারের কেউ এখনো আসেনি ।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত