বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩২ এএম
একসঙ্গে জাবিতে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন
মোঃ হাফিজুর রহমান ,
বিশেষ প্রতিনিধিঃ
যমজ বোন দেখতে প্রায় একই। জন্মের পর থেকেই একসঙ্গে বেড়ে ওঠা। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন একই প্রতিষ্ঠানে। পড়ালেখায়ও সমান মেধাবী দুজন। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ-৫। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় দেখিয়েছেন সাফল্য। এবার ভর্তি পরীক্ষায় ১ম ও ৭৬তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন আফসানা ও শাহানা নামের যমজ বোন।
টাঙ্গাইল সখিপুর উপজেলার ৩নং ওয়ার্ডের মিলপাড় এলাকায় বেড়ে ওঠা জমজ বোন সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা। এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে প্রথম হয়েছে আফসানা এবং ‘এ’ ইউনিটে ৭৬তম হয়েছে শাহানা। শিক্ষক দম্পতি বাবা মো. আল-আমীন ও আফিয়া আক্তারের ঘর আলো করে ২০০৬ সালের জন্ম নেয় তারা।
এর আগে, স্কুল জীবনে দুই বোনই সখিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন। দুই বোনের জন্মসময় ও চেহারার মিল থাকার পর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ফলাফলেও এত মিল থাকাটা তাদের দুই বোনকেও অবাক করে বলে জানায় তারা।
সামিয়া জাহান আফসানা বলেন, আমরা ছোটবেলা থেকেই প্রায় একই রকমভাবে বড় হয়েছি। আমাদের দুজনেরই স্বপ্ন চিকিৎসক হওয়া। এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমরা ওয়েটিং আছি দেখা যাক কি হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
এ বিষয়ে তাদের বাবা উপজেলা জামায়াতের আমির ও বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যাপক আল আমীন মিয়া বলেন, সন্তানের সাফল্য সবসময় বাবাকে আনন্দে উদ্বেলিত করে। আমার যমজ দুই মেয়ে স্কুল, কলেজের পর এবার একই বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে। এতে আমি ভীষণ খুশি হয়েছি। তবে তাদের স্বপ্ন চিকিৎসক হওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা ওয়েটিংয়ে আছে। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত