সংবাদ শিরোনাম

বিকৃতির ভয়াল চিত্র! (একশ্রেনীর মানুষের বিকৃত রূপ নগ্ন ভাবে তুলে ধরার অপরাধে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি)

বিকৃতির ভয়াল চিত্র! (একশ্রেনীর মানুষের বিকৃত রূপ নগ্ন ভাবে তুলে ধরার অপরাধে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি)

sub-editor    ০৯:৫৮ পিএম, ২০২৫-০২-১১    55

বিকৃতির ভয়াল চিত্র!  (একশ্রেনীর মানুষের বিকৃত রূপ নগ্ন ভাবে তুলে ধরার অপরাধে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি)

বিকৃতির ভয়াল চিত্র!

(একশ্রেনীর মানুষের বিকৃত রূপ নগ্ন ভাবে তুলে ধরার অপরাধে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি)
 
কারাগারে কর্মরত এক জেলারের নারীঘটিত কেলেঙ্কারি প্রকাশ করায় সীমাহীন বিড়ম্বনা পোহাতে হলো। নিউজ এ প্রকাশিত তথ্য ও উপাত্ত নিয়ে কোন হয়রানির সূত্রপাত ঘটেনি। বিড়ম্বনার সূত্রপাত হয়- অভিযুক্ত কর্মকর্তার ভিডিও ক্লিপ আমার কাছে সংরক্ষিত থাকার খবর চাউর হওয়ার কারণে। 
রাত ১২ টার পর থেকে প্রতি দুই তিন মিনিট অন্তর আমার ইনবক্সে ম্যসেজ আসতে থাকে। জেল কর্তার অনৈতিক মেলামেশার ভিডিও সংগ্রহ করা নিয়ে অবাঞ্ছিত প্রশংসায় গদগদ হন তারা, এমন কাজের বাহাদুরীকে স্যালুট জানান কেউ কেউ। আমি জবাবে জানাই, এমন কোনো ভিডিও ক্লিপ জোগাড়ের মধ্যে ন্যূনতম অনুসন্ধান নেই, শ্রম দিতে হয়নি, অতএব বাহাদুরির কিচ্ছু নেই। ইনিয়ে বিনিয়ে নানা কথার পর তারা সবাই শুধু ভিডিও ক্লিপটি পেতে চান। প্রথম দিকে ভেবেছি, সাংবাদিক বন্ধুরা হয়তো আরেকটু খোলামেলা প্রতিবেদন করতেই ভিডিও ক্লিপটি পেতে চাইছেন। 

এফবি আইডিতে সাংবাদিক লিখে রাখা ব্যক্তিদের জিজ্ঞাসাও করেছি- প্রমাণ হাতে নিয়ে তবেই কি নিউজ করতে চাইছেন? এটা অবশ্যই ভালো গুণ। কিন্তু তাদের জবাব শুনে আমি অবাক। উনারা কেউ কোনো নিউজ করবেন না, জাস্ট ভিডিও ক্লিপ দেখে দেখে বিনোদিত রাত কাটাবেন। ছিঃ ছিঃ ছিঃ। কি বিকৃত জীবনধারা গড়ে তুলেছেন তারা, ভাবতে পারেন?

আরো ২০/২২ জনকে পেয়েছি তারা রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ম্যসেজ দিয়েই চলেছে ভিডিওটি পেতে। সকালে আসা হতো হয়ে লিখেছে এত অনুনয়-বিনয় করলাম। আপনার পোস্টে লাইক দিলাম, শেয়ার করলাম - তার বিনিময়েও ভিডিওটা দিলেন না? একটা সুখ থেকে বঞ্চিত করলেন?

কাউকে কাউকে বলতে বাধ্য হয়েছি, এতই যেহেতু বিকৃত নেশা, বিকৃত যৌনাচারে জীবন গড়েছেন - নেটে ঢুকে সার্চ দিলেও তো শত শত 2x, 3x ভিডিও ক্লিপ পাওয়া যায়। সে সব রেখে আমার কাছে ভিক্ষুকের মত চেয়ে চেয়ে লজ্জা পাচ্ছেন না? জবাব এসেছে আরো ধিক্কার দেয়ার মতো। লিখেছে, অনলাইনে নতুনত্ব কিছু নেই, যা আছে সব দেখা শেষ। তাছাড়া দেশে আনাড়ি স্টাইলের ভিডিও ক্লিপে অন্য রকম ফিলিংস আছে, সেটি বোঝার সাধ্য নাকি আমার নেই।

রাতভর এহেন বিকৃত মানসিকতার কয়েক'শ মানুষের নির্লজ্জ বেহায়াপনা দেখে আমি স্তম্ভিত, নিজেকেই এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যারা অনেক আকুতি মিনতি করেও ভিডিও ক্লিপ নিতে পারেননি তারা শেষ পর্যায়ে আমাকে ক্ষিপ্ত ও উত্তেজিত করারও কৌশল খাটিয়েছেন। বলেছেন, খোঁজ খবর নিয়ে দেখলাম নগ্ন দৃশ্যের অনৈতিক কর্মকাণ্ডের কোনো ভিডিও আপনার কাছে নাই, এমন কোনো ভিডিও জেলার সাহেবও করেননি। পেট বানানো মিথ্যা তথ্য ছড়িয়ে ভাইরাল হওয়ার জঘন্যতা ছেড়ে দিন। দুই, চারটি লাইন লিখে তারাই আবার বলেছে, ভিডিও থেকেই ছবি কেটে কেটে কোলাজ বানিয়েছেন, এটুকু বুঝার সাধ্য আছে আমাদের। রাগ না করে ভিডিও ক্লিপটা একটু দিন, প্লীজ ভাই প্লীজ।

একই ধরনের কথা আর প্রশ্ন তুলেছে আমার পোষ্টের মধ্যেও। সেখানেও দেখুন ১০/১২ জন শুধু ভিডিও ক্লিপ নাই, প্রমাণ নাই ইত্যাদি মন্তব্য করেছে। এতে যেন আমি ক্ষিপ্ত হয়ে তাদের কাছে প্রমাণ হিসেবে ভিডিওটা পাঠাই। তা না হলে কতিপয় ব্যক্তির কাছে প্রমাণ হিসেবে শুধু ভিডিও মুখ্য হয়ে দাঁড়ালো কেন? 

বিশ্বাস করুন, দীর্ঘ সাংবাদিক জীবনে এমন বিকৃত রুচির নগ্ন কথাবার্তা শোনার মতো দূর্ভাগ্য আমার কখনও হয়নি। এক রাতের উৎপাতে বুঝতে পারলাম, নিম্নমানের যৌন সুড়সুড়ির কনটেন্টগুলো হাজার ছাড়িয়ে লাখ লাখ ভিউ হয় কেন? নষ্টামি আর উলংগ দৃশ্য শুধু দেখতে যেখানে লাখ লাখ মানসিক রোগী অপেক্ষমাণ থাকে, সেখানে ভিডিওর ভিউ বাণিজ্য শত ভাগ নিশ্চিত। খুঁজে দেখুন, ভিডিওর আদলে কোলাজ দেওয়াতেই আমার পোস্ট দেখেছেন ৫১ হাজার ৩৬১ জন। অথচ দেশের সবচেয়ে ঝুঁকি কিংবা সর্বোচ্চ সম্ভাবনাময় লেখাটিরও ১০ হাজার ভিউ জোটে না কোনো সময়, আহারে পাঠক সমাজ, আহারে দর্শককূল!!

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ