সংবাদ শিরোনাম

একটি ব্যালট, একটি বুলেট’ বক্তব্য দেওয়া সেই এসপি কারাগারে

sub-editor    ১০:৫১ পিএম, ২০২৫-০২-০৯    52

একটি ব্যালট, একটি বুলেট’ বক্তব্য দেওয়া সেই এসপি কারাগারে

বিশেষ প্রতিনিধি মোঃ সাবিরুল ইসলাম 

একটি ব্যালট, একটি বুলেট’ বক্তব্য দেওয়া সেই এসপি কারাগারে

‘একটি ব্যালট, একটি বুলেট’- বক্তব্য দেওয়া বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার বিকালে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এ দিন ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়।

এর আগে শুক্রবার রাতে রংপুর থেকে বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত খানকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের আরও তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়।

পরে শনিবার ফকিরহাট থানায় দায়েরকৃত একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

মামলার বাদী রফিকুল ইসলাম মিঠু পুলিশ সুপার আবুল হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য ও হুকুম দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগ করেছেন।

বিসিএস পুলিশ ক্যাডারের ২৭ ব্যাচের কর্মকর্তা আবুল হাসনাত খান ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘একটি ব্যালট, একটি বুলেট’- বক্তব্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েক দিন আগে মৎস্য অধিদপ্তরের একটি অনুষ্ঠানে ‘যেখানে উন্নয়ন, সেখানেই ধ্বংস’ এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন এই পুলিশ সুপার।

তার বক্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। গত বছরের ২৪ আগস্ট পর্যন্ত বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুব মোরশেদ লালন বলেন, সাবেক তিন সংসদ সদস্য, সাবেক পুলিশ সুপারসহ ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ মামলায় পুলিশ সুপারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আবুল হাসনাত খান পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা অন্যায় করেছেন। এটা তার বিভিন্ন বক্তব্যে সুস্পষ্টভাবে ফুটে ওঠে।  

গুরুত্বপূর্ণ এই মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় বাগেরহাট-২ আসনের আরেক সাবেক সদস্য সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সরদার নাসির উদ্দিন, শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম জোমাদ্দারকেও আসামি করা হয়েছে।

এসব আসামির বিরুদ্ধে ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা, ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ এবং হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ