বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ এএম
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা মরহুম মোহাম্মদ সোনা মিয়ার পুত্র আবদুল নবী গংয়ের মালিকানাধীন সম্পত্তি জবর দখলকারী উদ্দীপন কর্তৃপক্ষসহ তাদের দলীয় সন্ত্রাসী বিশেষ করে সাবেক মেম্বার ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর নুর আহমদ গংয়ের বিরুদ্ধে "সম্পত্তি জবর দখলের বিষয়ে" আইনগত ব্যবস্থ্যা গ্রহনের জন্য মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম বরাবর দরখাস্ত ও সিএমপি পুলিশ কমিশনার বরাবর অভিযোগ প্রদান করেন।
উক্ত অভিযোগ সূত্রে জানা যায় যে, উদ্দীপন এনজিওর চেয়ারপারসন জনাব শহীদ হোসেন তালুকদার, জি এম মোরতাজুল, কর্ণফুলী থানা শাখা ম্যানেজার মোঃ নুরুল আমিন, স্থানীয় সাবেক মেম্বার নুর আহমদসহ
তাদের দলীয় বেশ কয়েকজন সন্ত্রাসী বিভিন্ন উপায়ে অভিযোগকারী আবদুল নবী গংয়ের সম্পত্তি জবর দখল পূর্বক আত্নসাতের চেষ্টা করিতেছে। উদ্দীপন এনজিএর ভাড়াটিয়া সন্ত্রাসী ও গুটিকয়েক কর্মকর্তারা অভিযোগকারী আবদুল নবীসহ তার আত্নীয় স্বজনকে মিথ্যা মামলায় জড়িত করার হুমকী প্রদান করিলে, আবদুল নবী বাদী হইয়া স্থানীয় কর্ণফুলী থানায় ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রীস্টাব্দে ডায়রী নং ১৪৯২ দায়ের করেন এবং সম্পত্তি জবর দখলের বিষয়ে মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, মহানগর, চট্টগ্রামে জনৈক মোঃ মোজাম্মেল হককে আমমোক্তার নিযুক্ত করিয়া তার মাধ্যমে গত ০২ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীঃ ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় একখানা মিছ মামলা দায়ের করেন, যার নং-১৮৮। আব্দুল নবী তার জায়গা জবর দখলের বিষয়ে আইনী সহায়তা কামনাসহ পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য আইন সহায়তা কেন্দ্র আসক (আসক) ফাউন্ডেশনের সাবেক কেন্দ্রীয় পরিচালক ও আজীবন সদস্য এবং চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবছার আনছারীর হস্তক্ষেপ কামনা করিলে, তিনিসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের বিরোধীয় সম্পত্তিতে গিয়ে আবদুল নবীর অভিযোগের বিষয়ে উক্ত এলাকার কয়েকজন লোকের বক্তব্য গ্রহন করেন, যার সার সংক্ষেপ হইলঃ-
০১। কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা মৌজার আর.এস ৯৮৯ খতিয়ানের ২৫৬ দাগের মোট সম্পত্তি ৫ শতকের মধ্যে ৪ শতক সম্পত্তি অনেকদিন পূর্বে সিডিএ কর্তৃক একোয়ার হয়। এরপরেও কুচক্রিমহল ইচ্ছাকৃতভাবে অন্যায় লাভের আশায় ১ শতকের পরিবর্তে বিএস নামজারী খতিয়ানে ৩ শতক সম্পত্তি লিপি করার ব্যবস্থা করতঃ উক্ত সম্পত্তি উদ্দীপনের নিকট বিক্রি করেন। খরিদাসূত্রে উদ্দীপন মালিক দাবী করিয়া বিএস নামজারী খতিয়ান নং ৫১৮২ এর দাগ নং ৭৬৯ হইতে ০৩ শতক সম্পত্তির পরিবর্তে, উক্ত দাগ সংলগ্ন আরো অন্যান্য দাগের প্রায় ৪/৫ গন্ডা সম্পত্তি, সন্ত্রাসীদের গডফাদার সাবেক মেম্বার নুর আহমদের দলীয় ক্যাডারের মাধ্যমে জবর দখল করতঃ জোরপূর্বক চারপার্শ্বে বাউন্ডারী দেওয়াল নিমার্ণ করে, অভিযোগকারী আবদুল নবী গংয়ের বি এস ৭৬৮/৭০৯/৭১০নং দাগের সম্পত্তি আত্মসাতের চেষ্টা করিতেছে।
২। উদ্দীপন বি.এস খতিয়ান নং- ৩০৪৯ এর দাগ নং- ৭৭২, ৭৭৩ ও ৭৭৪ হইতে মোট ১৩ শতাংশ সম্পত্তির মধ্যে ১০ শতাংশ সম্পত্তি খরিদা মুলে দাবী করে, যাহা ইউনিটেক ফ্যাক্টরীর পশ্চিম পার্শ্বে অবস্থিত। উক্ত সম্পত্তির বিষয়ে অভিযোগকারী আবদুল নবী গংয়ের কোন দাবী দাওয়াও নাই। ঐ ফ্যাক্টরীর পূর্ব পার্শ্বে অবস্থিত বি.এস খতিয়ান নং- ৫১৮২ এর দাগ নং ৭৬৯ সিডিএ কর্তৃক ৪ শতক সম্পত্তি একোয়ারভুক্ত করার পর, ১শতক অবশিষ্ট থাকিলেও, উদ্দীপন জেনে শুনে, ইচ্ছাকৃত ভাবে, বেআইনী ভাবে আবদুল নবী গংয়ের সম্পত্তি আত্নসাতের কুউদ্দেশ্যে ০১ শতকের পরিবর্তে ০৩ শতক সম্পত্তি খরিদ করতঃ মিথ্যা তথ্যের মাধ্যমে ৩ শতক সম্পত্তির নামজারী খতিয়ান সৃজন করিয়া, উক্ত এলাকায় অভিযোগকারী আব্দুল নবীর সম্পত্তিসহ বিভিন্ন দাগের আনুমানিক ৪/৫ গন্ডা সম্পত্তি জবর দখল পূর্বক, বাউন্ডারী দেওয়াল তৈরি করে, উক্ত সম্পত্তি হইতে বেআইনী ভাবে আবদুল নবী গংকে তার মালিকানাধীন বি এস ৭৬৮/৭০৯/৭১০ নং দাগ হইতে দখলচ্যুত করেন।
৩। উদ্দীপন বাংলাদেশের একটি নামী দামী এনজিও। এদের প্রভাব প্রতিপত্তি সবার জানা। এরা সেই প্রভাবকে কাজে লাগিয়ে স্থানীয় সাবেক মেম্বার নুর আহমদের দলীয় কিছু মাস্তানকে বশে নিয়ে, স্থানীয় কর্ণফুলী থানা প্রশাসনসহ কিছু উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের ভুল বুঝিয়ে, উদ্দীপন এনজিওর কর্ণফুলী শাখার ম্যানেজার উপরোক্ত নুরুল আমিনের মাধ্যমে কর্ণফুলী থানায় মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করিয়া, অশুদ্ধ ভাবে খরিদকৃত ৭৬৯ দাগের ৩ শতক সম্পত্তির পরিবর্তে অভিযোগকারীসহ অন্যান্য মালিকদের ৪/৫ গন্ডা সম্পত্তি জবর দখলে রাখিয়া, অভিযোগকারী আবদুল নবী গংসহ অন্যান্য লোকের সম্পত্তি আত্মসাতের চেষ্টা করায়, তৎবিষয়ে অভিযোগকারী আবদুল নবীর পক্ষে মোজাম্মেল হক বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, মহানগর, চট্টগ্রাম আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন।
বর্তমানে অভিযোগকারী আবদুল নবী গংসহ তার ভাইবোন ও আত্নীয় স্বজন উদ্দীপন এনজিও কর্তৃপক্ষসহ সাবেক মেম্বার নুর আহমদের দলীয় ক্যাডারদের হুমকী-ধমকী ও মিথ্যা মামলার ভয়ে মানবেতর জীবন যাপন করার সংবাদ পাওয়া যায়। উদ্দীপন কর্তৃপক্ষ কর্ণফুলী থানার কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বশে নিয়ে অভিযোগকারীর পক্ষের কয়েকজন লোককে বেআইনী ভাবে কর্ণফুলী থানায় ধরে নিয়ে, উদ্দীপনের কর্ণফুলী থানা শাখার উপরোক্ত ম্যানেজার মোঃ নুরুল আমিনের মাধ্যমে কর্ণফুলী থানায় ২৯ জানুয়ারী ২৫ খ্রীষ্টাব্দে একখানা এজাহার দায়ের করিলে, সংশ্লিষ্ট কর্মকর্তা যথাযথ তদন্ত ব্যতীত, উক্ত তারিখেই এজাহারটিকে মামলা হিসেবে রেকর্ড করেন, যার নং- ৩৭।
চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্থানীয় কয়েকজন লোকজন আরো জানায় যে, স্বৈরাচার হাসিনা সরকারের দোসর সাবেক মেম্বার নূর আহমদের মাধ্যমে উদ্দীপন কর্তৃপক্ষ একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে, উক্ত বাহিনীর মাধ্যমে বিরোধীয় ৭৬৯ নং বি এস দাগের জায়গা জবর দখল করতঃ বেআইনী কার্যাদি পরিচালনা করিয়া আসিতেছে বিধায় মেম্বার নূর আহমদসহ তার দলীয় অপারাপর ক্যাডারদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
নাম প্রকাশ না করার শর্তে চরলক্ষ্যা এলাকার কয়েকজন লোক আক্ষেপ করে জানায় যে, চরলক্ষ্যা মৌজার ৯৮৯ নং আর এস খতিয়ানের ২৫৬ নং দাগের ৫ শতক সম্পত্তির মধ্যে ৪ শতক সম্পত্তি সিডিএ একোয়ার করেন। অভিযোগের সাথে আবদুল নবী সিডিএ কর্তৃক সম্পত্তি একোয়ারের সংবাদ এবং আর এস ৯৮৯ নং খতিয়ান সংযুক্ত করার পরেও, সাবেক মেম্বার নুর আহমদের নেতৃত্বে কিছু কুচুক্রি মহল অন্যায় লাভের আশায় আর এস ৯৮৯ দাগের ১শতক অবশিষ্ট সম্পত্তির বিপরীতে বিএস খতিয়ানে ভুল তথ্যের মাধ্যমে প্রাপ্ত ৩ শতক সম্পত্তির, সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে ভুল তথ্য প্রদানের মাধ্যমে নামজারী খতিয়ান করতঃ উক্ত সম্পত্তি উদ্দীপনের নিকট বিক্রি করিলে, উদ্দীপন কর্তৃপক্ষ তাদের নামে নামজারী খতিয়ান নং- ৫১৮২ এর ৭৬৯ নং দাগের, ০৩ শতাংশ সম্পত্তির নামজারী করতঃ উক্ত দাগের সম্পত্তিসহ বিভিন্ন ব্যক্তি বিশেষ করে অভিযোগকারী আবদুল নবীর সম্পত্তিসহ বিভিন্ন মানুষের প্রায় ৪/৫ গন্ডা সম্পত্তি জবর দখল করিয়া অভিযোগকারী আব্দুল নবী গংয়ের মালিকানাধীন বিএস ৭৬৮, ৭০৯ ও ৭১০ দাগের সম্পত্তিতে প্রবেশে বাধা সৃষ্টি করিতেছে। বি এস ৭৬৮, ৭০৯ ও ৭১০ নং দাগ ইউনিটেক ফ্যাক্টরীর পুর্বে এবং বি এস ৭৭২, ৭৭৩ ও ৭৭৪ নং দাগ উক্ত ফ্যাক্টরার পশ্চিমে অবস্থিত। আবদুল নবীর অভিযোগের সাথে উদ্দীপনের সৃজিত খতিয়ান নং ৪৩২৫ এবং ৫১৮২ তে বর্ণিত দাগসহ অপরাপর দাগ সংক্রান্তে স্থানীয় সার্ভেয়ার মোঃ আলমের স্ক্যাপ ম্যাপ সংযুক্ত করা হয়।
উদ্দীপন কর্তৃপক্ষের ক্রয়কৃত ৭৬৯ দাগে আবদুল নবী গংয়ের কোন অভিযোগ নাই, শুধুমাত্র ৭৬৮, ৭০৯ ও ৭১০ দাগে আবদুল নবী গংয়ের অভিযোগ, যাহা উদ্দীপন কর্তৃপক্ষ সাবেক নুর আহমদ মেম্বারের সন্ত্রাসী বাহীনির মাধ্যমে ইতিপুর্বে জবর দখল করেছে। এলাকাবাসীর মতে, উদ্দীপন ৭৬৯ দাগের অবশিষ্ট ১শতক সম্পত্তি হইতে বেআইনিভাবে ৩ শতক সম্পত্তি খরিদ করিয়া, সাবেক মেম্বার নুর আহমদের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা অভিযোগকারী আব্দুল নবীসহ একাধিক ব্যক্তির মালিকানাধীন ৪/৫ গন্ডা সম্পত্তি জবর দখল করেন। তৎকারণে আঃ নবী বাদী হইয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৮(১) ধারামতে চট্টগ্রামের মাননীয় জেলা ম্যাজিস্ট্রট বরাবর দরখাস্ত এবং উক্ত বিরোধীয় বিষয়ে উদ্দীপনের ম্যানেজার নুরুল আমিন স্থানীয় কর্ণফুলী থানায় মিথ্যা মামলা দায়ের করিয়া হয়রানী করায়, সিএমপি পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের বিষয়ে উদ্দীপন কর্তৃপক্ষ বিশেষ করে, ৩১ (১) ২৫ মামলার বাদী উদ্দীপনের কর্ণফুলী থানা শাখার কর্মকর্তা মোঃ নুরুল আমিনের বক্তব্য জানিতে চাইলে, তিনি আগামী বুধবার বৈঠকে বসবেন মর্মে সময় ক্ষেপন করেন। স্থানীয়রা আশংকা করেন যে, বিরোধীয় সম্পত্তিকে কেন্দ্র করে যেকোন সময় চরলক্ষ্যা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ কিংবা দাঙ্গা হাঙ্গামার সমুহ সম্ভাবনা রহিয়াছে বিধায় উপরোক্ত বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থ্যা গ্রহন অতীব জরুরী।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত