বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ এএম
একটি গোষ্ঠী রাজনীতির নামে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে এতোবেশি টানাটানি করেছে যে শেষ পর্যন্ত জনগণের দৌড়ানি খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এখন আরেকটি গোষ্ঠী ২০২৪ নিয়েও মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি শুরু করেছে। তাদের ধারনা তারা এমনটি করে নিজেদের অতীত অপরাধ আড়াল করতে সক্ষম হবে।
বাংলাদেশিরা ১৯৭১ এর গৌরবময় ইতিহাস মনে করে যেমন পুলকিত হয় তেমনি ২০২৪ এর গণঅভ্যুত্থান নিয়েও প্রশান্তি অনুভব করে।
একটি ছিল ভিনদেশির বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ আরেকটি নিজদেশি স্বৈরাচারের বিরুদ্ধে। দু’টির আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। দুটোই আমাদের গর্বের। একটি দিয়ে অন্যটিকে তুলনা করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা অথবা কোন কিছু লুকিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা।
ইতিহাস কেউ লুকিয়ে রাখতে পারে না। এটা কোন না কোনভাবে প্রকাশিত হবেই। আজ নয় কাল।
সুতরাং কোনকিছু নিয়ে অতি টানাটানি না করে যে কারনে মানুষ ১৯৭১-এ যুদ্ধ করেছে এবং ২০২৪-এ স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে রাজনৈতিক দলগুলোকে এবং যারা ভবিষ্যতে রাজনীতি করতে চায় সেদিকে তাদের মনোনিবেশ করা জরুরি।
মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো যদি নিজেদের মধ্য শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত থাকে তাহলে দিনশেষে লাভ কিন্তু পরাজিতদের। তারা এই সুযোগে নিজেদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে।
১৯৭১ নিয়ে টানাটানি করা গোষ্ঠী যেমন সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই বিভিন্ন চেতনার বাহানায় মানুষকে প্রভাবিত করতে চাইতো তেমনি ২০২৪ নিয়ে নিজেদেরকে গ্লোরিফাই করা একটি গোষ্ঠীও নির্বাচন এবং জনগনের সরকারের ইস্যুতে জ্বলাতংক রোগীর মতো আচরণ করতে শুরু করে। অথচ মানুষ জীবন দিয়েছিল সাম্য, গণতন্ত্র এবং নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য।
ভোট দেয়ার জন্য যখন দেশের মানুষ মুখিয়ে আছে তখন সংস্কারের নামে অহেতুক কালক্ষেপণ করে একটি গোষ্ঠী তাদের অবস্হান পাকাপোক্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে। এখন দেখার বিষয় জনগন ওই স্বার্থান্বেষী গোষ্ঠী কর্তৃক সংস্কারের বয়ান কতদিন হজম করে। পেইসবুক আইডি থেকে নেওয়া চট্টগ্রাম সাইবার আদালতের পিপি এডভোকেট শাহীন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত