বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ এএম
মোস্তাফিজসহ সাবেক দুই এমপির আয়কর নথি জব্দের আদেশ
সিরাজগঞ্জ -২ অাসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও চট্টগ্রাম -১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল রোববার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।খবর বাসসের। সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়,.মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি হিসেবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্জিত ১৮কোটি ৭৫ লক্ষ ৯৮হাজার ৫৮০টাকা ও ২১ টি ব্যাংক
হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন। উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তর করে এবং তার নিজ নামে ৯৮লাখ ৬৭হাজার ৯৯২টাকা মুল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করার দায়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭এর(২)ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর৪(২) এবং ৪(৩)ধারায় মামলা দায়ের করা হয়।সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লক্ষ ৭হাজার২২৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখেন।এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২০০২ কোটি ৬৬লাখ,৬৬হাজার৫৭৭টাকার এবং ১৩কোটি ৭৮লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহ জনক লেনদেন করে মনি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দূর্ণীতি ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রুপান্তর / হস্তান্তর করেন।হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১),দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭এর ৫(২) এবং মনিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর৪(২) এবং ৪(৩)ধারায় শাস্তি যোগ্য অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে আবেদনকারীর নিকট তদন্তাধীন আছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত