মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৮:১৫ এএম
নির্বাচন কমিশনের পদত্যাগ, ঝুলে গেল চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট বিস্তারিত আজগর আলি মানিক এর রিপোর্টে। একাধিক আইনজীবী বলেছেন, বহিরাগতরা আদালতের বিষয়ে সম্পৃক্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রাম বারের ঐতিহ্য নষ্ট হয়েছে।।ভোট গ্রহণের ছয়দিন আগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন আয়োজনে গঠিত নির্বাচন কমিশন পদত্যাগ করেছে।
চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৫ সদস্যের নির্বাচন কমিশন তাদের পদত্যাগপত্রে বিভিন্নভাবে ‘হেনস্তা, ভয়ভীতি ও হুমকির সম্মুখীন’ হওয়ার কথা বলেছেন।
নির্বাচন কমিশন পদত্যাগ করায় আগামী ১০ ফেব্রুয়ারি সমিতির নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে না। ওইদিনই সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।।উদ্ভূত পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী বলছেন, গঠনতন্ত্র অনুসারে এখন সাধারণ সভা করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হবে। অ্যাডহক কমিটি দুই মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে।
যা বলা হয়েছে পদত্যাগপত্রে
মঙ্গলবার আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে দেওয়া পদত্যাগের চিঠিতে নির্বাচন বলা হয়েছে, “বর্তমান পরিবর্তিত পরিস্থিতি নির্বাচনের অনুকূল না থাকা স্বত্ত্বেও আমরা অত্যন্ত আশাবাদ ও উৎসাহ নিয়ে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম। আজ আইনজীবী সমন্বয় পরিষদ একটি দরখাস্ত দিয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগের প্রস্তাব করে। অপরদিকে ঐক্য পরিষদ বিগত ফ্যাসিস্ট সরকারের সমর্থক আইনজীবী সমন্বয় পরিষদের মনোনয়ন বাতিলের জন্য আবেদন করে।”
এ দুটি আবেদনই সমিতির গঠনতন্ত্র বর্হিভূত উল্লেখ করে পদত্যাগপত্রে বলা হয়, “নির্বাচন কমিশন চায় না সমিতির কোনো সদস্য পুলিশ, সেনাবাহিনী অথবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হেনস্তার শিকার হয়। এবং আইনজীবী সমিতি ও আইনজীবী সমিতির কোনো সদস্যের ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।”
পদত্যাগপত্রে নির্বাচন কমিশন বলেছে।।
পদত্যাগপত্রে নির্বাচন কমিশন বলেছে, “উভয়পক্ষের পারস্পরিক অবস্থান নির্বাচনের প্রতিকূল হওয়ায় এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে বিভিন্নভাবে হেনস্তা, ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হয়েছে।।।এমতাবস্থায় আগামী ১০ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার কোনো সুযোগ বা পরিবেশ বিদ্যমান নেই বিধায় নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে।”।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত