বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ এএম
সখীপুরে টমেটো ছাড়াই কেমিক্যাল দিয়ে তৈরি হতো সস জরিমানা করেছে ২ লক্ষ টাকা
মো:হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল সখীপুর উপজেলার বংকী এলাকায় ভোক্তা অধিদপ্তর একটি অবৈধ টমেটো সস কারখানায় অভিযান পরিচালনা করে মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।
সোমবার সকালে ‘জহির হট টমেটো সস’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার ভিতরে শিশুদের লোভনীয় খাবার—চিপসসহ মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো বিভিন্ন ধরনের সরঞ্জামাদি পাওয়া যায়। কারখানার কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র ছিল না।
দীর্ঘদিন ধরে এই কারখানায় অনুমোদনবিহীন রং মিশিয়ে সস তৈরি করা হচ্ছিল, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ অপরাধে কারখানার মালিক জহিরুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল। অভিযানের সময় জব্দকৃত এক হাজার লিটার সস ধ্বংস করা হয়।
জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা এবং বিক্রয়ের জন্য সংরক্ষিত এক হাজার লিটার সস ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়েছে।’ তিনি আরও জানান, জেলা ভোক্তা সংরক্ষণ আইনে এমন অভিযান অব্যাহত থাকবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত