বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ এএম
ঢাকা - সিলেট মহাসড়কে ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ীর মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় নিহত হয়েছেন শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ মহসিন মিয়া (৩৮)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মরহুম হাজী আঃ রহিম মাস্টারের বড় ছেলে এবং গ্রামিন টেলিকম এন্ড ইলেকট্রনিক্স-এর মালিক ছিলেন।
গতরাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়া ও পুলিশের মাধ্যমে খবর পান যে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি চলছে। খবর পেয়ে তারা এগিয়ে গেলে ডাকাতদের কবলে পড়েন। ডাকাত দল
ইলিয়াস মিয়ার সাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
এ সময় মহসিন মিয়া পালানোর চেষ্টা করলে ডাকাতরা তাকে ধাওয়া করে। তিনি বাড়িতে ফোন করে জানান যে তারা ডাকাতদের কবলে পড়েছেন। এরই মধ্যে আশপাশের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।
কিন্তু মহসিন মিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। অবশেষে রাত প্রায় ৪টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের কাছে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শোকের ছায়া
এই মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত