বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫২ এএম
গোপালগঞ্জে বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ
গোপালগঞ্জ টুংগিপাড়া থেকে:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এসময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে এনবিআর। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপ পরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহী সহ ১৫ সদস্যদের একটি টিম এ অভিযান
পরিচালনা করে। এসময় বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিটারের হার্ডডিস্কসহ যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই করেছে সিআইসি টিম।এসময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমানও মিলেছে।
এনবিআরের গোয়েন্দা সেলের উপ পরিচালক শাহ মো. ফজলে রাহী বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের পক্ষ থেকে ১৫ সদস্যের একটি দল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে তদন্ত ও অনুসন্ধানে এসেছি। তদন্ত ও অনুসন্ধানে আমরা সুনির্দিষ্ট ভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি।
আমরা আরো কিছু দপ্তর থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করছি। সবকিছু হাতে আসার পরে আমরা বলতে পারব কি পরিমান অঙ্কের কর ফাঁকি দিয়েছে।আমাদের পরবর্তী পদক্ষেপ সকল নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসকে পাঠাবো। পরবর্তীতে কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত