বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ এএম
সখীপুর ব্যবসায়ী সালাম হত্যার প্রতীবাদে এলাকাবাসী মানববন্ধন,
মো:হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাসনগঞ্জ চকচকিয়া বাজারে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এ আল্টিমেটাম দেন।
তিনি বলেন, ব্যবসায়ী সালাম মিয়ার খুনিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরে ওই খুনিদের রিমান্ডের এনে তাদের কাছ থেকে বের করতে হবে এই নির্মমতার কারণ কি? তাদের চামড়া খসিয়ে ফেলতে হবে। এখানে কোন মানবতার প্রশ্ন নেই। আমি ওসি ও এসপির সাথে কথা বলবো যেন ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করে।
মানববন্ধনে ছোরহাব আলী মাষ্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা, যুবদল নেতা নুর-ই আযম, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, নিহতের মামা পুলিশ সদস্য সিদ্দিক হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি হুমায়ুন আহম্মেদ, ইউপি সদস্য শরিফুল ইসলাম, আইয়ুব আলী, নোমান সিকদার প্রমুখ।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, খুব দ্রুত ব্যবসায়ী সালাম হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ব্যবসায়ী সালাম মিয়াকে গলাকেটে হত্যা করে লেবু বাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সালামের স্ত্রী বাছাতন বেগম বাদী হয়ে থানায় হত্যা দায়ের মামলা করেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত