শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬ পিএম
বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
মো:হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া গ্রামীণ সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে রেজাউল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তিনি উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে। পেশায় নিহত রেজাউল ইসলাম ছিলেন একজন কাভার্ড ভ্যান চালক। শুক্রবার (১৭ জানুয়ারি ) রাত ১১ টার দিকে কুল্ল্যপাড়া বাজার মোড়ে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রেজাউল কর্মস্থল শ্রীমঙ্গল থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। রাতে পরিবারের জন্য ওষুধ নিয়ে বাড়িতে ফেরার পথে কুল্ল্যপাড়া বাজারের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খান। মারাত্মকভাবে আহত অবস্থায় রেজাউলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেজাউল ইসলাম তার ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের চালক সদস্য রেজাউল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত