শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬ পিএম
বাঁশখালীর ৯ ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যাম
নিয়োগ দিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়
নজরুল ইসলাম সিকদার
বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি:
গত ৫ আগস্টের পর বাঁশখালীর ১৪ ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় ও এক ইউপি চেয়ারম্যান মৃত্যুবরণ করায় সেবা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছিল। অবশেষে বাঁশখালীর ৯টি ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বিষয়টি জানানো হয় জেলা প্রশাসকের অফিস আদেশের মাধ্যমে।
জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয়, “এতদ্বারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও
১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক বাঁশখালী উপজেলাধীন খানখানাবাদ, কালীপুর, বৈলছড়ি, কাথারিয়া, সরল, শীলকূপ, চাম্বল, শেখেরখীল ও ছনুয়া ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিম্ন বর্ণিত প্যানেল চেয়ারম্যানগণকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
নতুন নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন, খানখানাবাদে শহীদুল ইসলাম সিকদার, কালীপুরে মো. আবুল কালাম, বৈলছড়িতে বিকাশ দত্ত, কাথরিয়া ইউনিয়নে বাদশা মিয়া, সরল ইউনিয়নে রোকসানা আকতার, শীলকূপে রাশেদ নুরী, চাম্বলে মোহাম্মদ শহীদ উল্লাহ, শেখেরখীল শামসুল আলম ও ছনুয়ায় নুরুল আমিন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত