সংবাদ শিরোনাম

সুনামগঞ্জে গর্ভবর্তী এক মহিলাকে মারধোর করে টাকা ও স্বর্ণালংকার লুট

sub-editor    ১০:৪৮ পিএম, ২০২৫-০১-১৩    149

সুনামগঞ্জে গর্ভবর্তী এক  মহিলাকে  মারধোর করে টাকা  ও স্বর্ণালংকার লুট

সুনামগঞ্জে গর্ভবর্তী এক  মহিলাকে 
মারধোর করে টাকা 
ও স্বর্ণালংকার লুট 

মোঃ মোশাহিদ আহমেদ  
সুনামগঞ্জ 
 
সুনামগঞ্জের তাহিরপুরে আড়াই মাসের এক গর্ভবর্তী মহিলাকে মারধোর করে আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। 
গত শনিবার বিকালে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভিকটিম হাওয়া বেগমকে রবিবার সকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরদিন উন্নত চিকিৎসার জন্য 
 সোমবার বিকেলে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার করা হয়েছে। 
অভিযুক্ত শরিফ মিয়া (১৯) ও আকাশ মিয়া (২২) দুইজন একই গ্রামের শাহ পরানের ছেলে। ভিকটিম হাওয়া বেগম (৩২) হোসাইন মিয়ার স্ত্রী। 
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাওয়া বেগম বলেন, বোরো জমি রোপণ করার জন্য এক টুকরো চারা ক্ষেত একজনে আমার শ্বশুরকে দিছে। এই চারা শরিফ, আকাশ নামে দুই জনে কেটে নিয়ে গেছে। বিষয়টি আমার শ্বশুর জানার পর রাগারাগি করেন। এ ঘটনায় শরিফ, আকাশ দুই ভাই হঠাৎ করে আমার শ্বাশুড়ি এবং আমাকে এসে গালিগালাজ করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে ঘরে এসে বাঁশ দিয়ে আমার পিঠে, হাতে আঘাত করে, আশপাশের মানুষ না ফিরাইলে আমাকে প্রাণে মেরে ফেলত ওরা।  তিনি বলেন, আমাকে আহত করে ব্রিফকেসে রাখা আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। 
হাওয়া বেগমের স্বামী হোসাইন মিয়া বলেন, ঘটনার সময় আমি দোকানে ছিলাম। আমার আব্বা ও ভাই ক্ষেতে কাজে ছিল। মারামারি ঘটনায় আমি খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রী গুরুতর আহত। আমার আম্মা বেহুশ হয়ে ঘরে পড়ে আছে। এই সুযোগে আমার ঘর থেকে ব্রিফকেসে রাখা আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় হামলাকারীরা।
তিনি আরও বলেন, আমি ঘরে গিয়ে দেখি ঘরের বিছানাপত্র, ব্রিফকেসের কাপড় চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমার স্ত্রী বর্তমানে আড়াই মাসের গর্ভবতী।
ফোন রিসিভ না করায় এ বিষয়ে অভিযুক্ত শরিফ মিয়া এবং আকাশ মিয়ার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে শরিফ মিয়ার চাচী হাবিবা বেগম বলেন, আকাশ মিয়া এবং শরিফ মিয়া দুইজনের মাথায় সমস্যা আছে। এদের একজন পাগল, আরেকজনের মাথা সমস্যা। তিনি বলেন, মারামারির ঘটনা ঘটেছে। তারা হাওয়া বেগমকে একটি মুইট্টা দিয়ে আঘাত করেছে। তবে টাকা পয়সা বা স্বর্ণালংকার নেওয়ার বিষয়টি সত্য না।
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের জান্টু মেম্বার বলেন, মারধরের ঘটনা সহ টাকা ও স্বর্ণালংকার লুঠের অভিযোগ আমরা শুনেছি। আকাশ মিয়া এবং শরিফ মিয়া নেশাখোর,
তারা উগ্রপন্থী। 
 তারা আমাদের কথা শুনে না, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। 
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ বলেন, হাওয়া বেগমকে মারধরের ঘটনা আমি শুনেছি। আমি এলাকার বাহিরে আছি, এসে আমি বিষয়টি দেখব।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দিলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মোঃ মোশাহিদ আহমেদ 
সুনামগঞ্জ 
তাং-১৩/০১/২৫

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ