মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৩২ এএম
সুলতানুল আলম মিলন, নওগাঁ থেকেঃ নওগাঁ জেলায় চলতি সরিষা মওসুমে সরিষা ক্ষতের পাশে মৌবাক্স বসিয়ে ৯১ জন মৌয়াল মধু আহরণ করছেন। কৃষি বিভাগের তথ্য মোতাবেক এ মওসুমে জেলার ৮ উপজেলায় কমপক্ষে ১ লাখ কেজি মধু আহরিত হবে।
কৃষি বিভাগ জানিয়েছে এ বছর জেলায় ৯১ জন মৌয়াল সরিষা ক্ষেতের পাশে ৮ হাজা ৩শ ৭৮টি মৌবাক্স বসিয়ে মধু আহরণ করছেন।
এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৫ জন মৌয়াল ৬১৫টি বাক্স, রানীনগর উপজেলায় ১ জন মৌয়াল ১০টি বাক্স, আত্রাই উপজেলায় ৮ জন মৌয়াল ৫৪৫টি বাক্স, ধামইরহাট উপজেলায় ২জন
মৌয়াল ১০টি বাক্স, সাপাহার উপজেলায় ১৬ জন মৌয়াল ২৩২০টি বাক্স, পোরশা উপজেলায় ৬ জন মৌয়াল ৬২৩টি বাক্স, মান্দা উপজেলায় ৫০ জন মৌয়াল ৪২০০টি বাক্স এবং নিয়ামতপুর উপজেলায় ৩ জন মৌয়াল ৫৫টি বাক্স বসিয়ে মধু আহরণ করছেন।
মান্দা উপজেলার গোপালপুর মাঠে মধু আহরণ করছেন রাজশাহী জেলার মোহনপুর উপজেলাধীন কেশরহাট এলাকার মুসা মীর-এর পুত্র মোঃ জহির মীর তার ভাতিজা মোঃ মুরাদ মীর-এর পুত্র মোঃ মোরশেদ আলী। তারা এই মাঠে ৪শটি বাক্স বসিয়েছেন। প্রতি ৫/৬ দিন পর প্রতিটি বাক্স থেকে কমপক্ষে ৩ কেজি করে মধু সংগ্রহ করতে পারেন। তাদের সংগৃহীত মধু রাজশাহীতে একটি নির্দিষ্ট ব্যাবসা প্রতিষ্ঠানে বিক্রি করে থাকেন। স্থানীয় খুচরা ক্রেতাদের নিকট ৪শ টাকা কেজি বিক্রি করলেও পাইকারিভাবে তারা প্রতি কেজি মধু তারা ৩০০ টাকায় বিক্রি করে থাকেন।
কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেছেন উল্লিখিত পরিমাণ বাক্স থেকে এবছর কমপক্ষে ১ লাখ কেজি মধু সংগৃহীত হবে। পাইকারি মূল্য প্রতি কেজি ৩০০ কাকাই বিক্রি হলেও সংগৃহীত পুরো মধুর মোট মূল্য ৩ কোটি টাকার ও বেশি।
কৃষি বিভাগের সূত্র মতে গত ১২ জানুয়ারি রবিবার পর্যন্ত জেলায় ৩৬ হাজার ২৯৫ কেজি মধু আহরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরো বলেছেন চলতি মওসুমে নওগাঁ জেলায় মোট ৬০ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। তিনি বলেছেন সরিষা আবাদের পাশে মৌমাছি চাষ করার ফলে পরাগায়নের মাধ্যমে কমপক্ষে ১০ শতাংশ সরিষার ফলন বেশী হচ্ছে। এর ফলে একদিকে যেমন মধু আহরণ করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব হচ্ছে অন্যদিকে সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে ১০ শতাংশ। এর ফলে কৃষি বিভাগ সরিষা আমাদের পাশে মৌ বাক্স বসিয়ে মৌমাছি চাষে উৎসাহিত করা হচ্ছে।
সুলতানুল আলম মিলন
নওগাঁ প্রতিনিধি
১৩/০১/২০২৫ ইং
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত