শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫১ এএম
মোঃ হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধিঃ সখীপুরে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সখীপুর ছাত্রসংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. বাছেদ মাস্টার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল তালুকদার, ইউসিসিএ লি. এর চেয়ারম্যান ফরহাদ ইকবাল, পাবিনুর রহমান পাপ্পু, মো. রুবেল সরকার প্রমুখ। খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন কেয়াকলি ফার্নিচারের স্বত্বাধিকারী মো. করিম সিকদার। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেন, সুস্থ সমাজ গঠনে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খেলাধুলার মান বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সারাদেশের ক্রীড়াঙ্গনে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার জন্য অনেক কাজ করে যাচ্ছে। সুস্থ-সুন্দর রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফাইনাল খেলায় বেতুয়া ফুটবল একাদশকে হারিয়ে সানবান্দা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত