শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫২ এএম
ফয়সাল হোসেন লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়ালে লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়। দেয়ালগুলোতে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১’, ‘মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’ এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে। এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী। বর্তমান ছাত্র- সমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামূল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। এর আগে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বগুড়ায় আহসান হাবীব সায়েম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়, ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।’
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত