শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৮ এএম
মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
ছাতকে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যক্তিকে কারাদন্ডে
দন্ডিত করা হয়েছে। ২জানুয়ারী বৃহষ্পতিবার রাতে ২ আসামিকে ৭ দিন
করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী
কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছের।
দন্ডিত আসামিরা হলেন,কোম্পানিগঞ্জ উপজেলার রংপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র আল - আমিন ও আব্দুল বাছিরের পুত্র মোহাম্মদ আলী হোসেন।
বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাও
এলাকায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে ড্রেজার (লিষ্টার)
দিয়ে বালু উত্তোলন কালে ৪টা ড্রেজার
মেশিনসহ ২ জনকে আটক করে ছাতক
নৌ-পুলিশ। বালু উত্তোলনকারী চক্রের অন্যান্যরা এ সময়
পালিয়ে যেতে সক্ষম হয়।
নৌ- পুলিশের এস আই অসীম চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান
চালিয়ে নৌপুলিশের একটি টিম তাদেরকে আটক করেছে এবং ৪ টি নৌকায়
বালু উত্তোলনে ব্যবহৃত ৪ টি ড্রেজার (লিষ্টার) জব্দ করা হয়।
পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামি আল- আমিন
ও মোহাম্মদ আলী হোসেনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড
প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোঃ আবু নাছির।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত