শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৩ এএম
নিউজ ডেস্কঃ- সিডিএ নকশা ব্যতিত সরকারী সম্পতিতে অবৈধভাবে আজিজ কর্তৃক বাড়ী-ঘর নির্মানে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অতি দ্রুত মোঃ আজিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আক্ষেপ করে জানান যে, মোঃ আজিজ গং উক্ত বেআইনী কাজ করে ক্লান্ত হননি, জাল-জালিয়তির মাধ্যমে কতেক দলিল সৃজন পূর্বক এলাকায় ২০০১ সালে প্রতিষ্ঠিত বাবে রহমত বালিকা এতিমখানায় ব্যবহৃত সরকারী সম্পত্তিও জবর দখলের চেষ্টা চালাচ্ছে। মোঃ আজিজ গং এর বেআইনি কাজের বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করার পরেও দৃশ্যমান কোন প্রতিকার
যাচ্ছে না। এলাকার কয়েকজন সচেতন লোকজন জানান যে, সংশ্লিষ্ট প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ না করিলে, তারা এসব বেআইনী কাজের প্রতিবাদ করিবে। এতে কাজ না হলে প্রতিরোধ করিবে। এলাকাবাসী আরো জানায় যে, উপরোক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম আনছারী গত ০২ অক্টোবর ২০২২ খ্রীঃ মোঃ আজিজ গংয়ের অত্যাচার অতিষ্ঠ হইয়া ০৫নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে
১/ মোঃ আজিজ, পিতাঃ মৃত ছালেহ আহমদ, মাতা- আছিয়া খাতুন, সাং- সাতবাড়িয়া, খানা- পটিয়া, বর্তমানে- পূর্ব নাসিরাবাদ, ডাকঘর- খানা- খুলশী, জেলাঃ চট্টগ্রাম,
২/ আছিয়া খাতুন, স্বামীঃ মৃত ছালেহ আহমদ, সাং- সাতবাড়িয়া, খানা- পটিয়া, বর্তমানে- পূর্ব নাসিরাবাদ, তুলাতলী, ডাকঘর- পলিটেকনিক্যাল, খানা- খুলশী, জেলাঃ চট্টগ্রাম,
৩/ আবুল কালাম, পিতাঃ সৈয়দ আহমদ, সাং-নাজির হাট, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম,
৪/ জাহানারা বেগম, পিতা-মৃত মোস্তাফিজুর রহমান, সাং কালাপানিয়া, থানা-সন্ধীপ, চট্টগ্রাম,
৫/ আবু নোমান, পিতা- মৃত আবদুল আলিম ভূইয়া, সাং-
নাউলিয়া, থানা- সন্দ্বীপ, জেলাঃ চট্টগ্রাম,
৬/ মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক ভূমি সহকারী কর্মকর্তা খুলশী ভূমি অফিস, বর্তমানে বাকলিয়া ভূমি অফিস, ০১ কিলোমিটার, থানাঃ চান্দগাঁও, চট্টগ্রামসহ তাদের দলীয় ৫/৬জন অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে একখানা সাধারণ ডায়রী করেন, যার নং- ৪৬০ ইংরেজী। উক্ত ডায়রী সূত্রে জানা যায় যে, উপরোক্ত বিবাদী/প্রতিপক্ষগণ পরস্পর যুব সাজসী জাল-
জালিয়তির মাধ্যমে দলিল/কাগজপত্র সৃজন পূর্বক, বিভিন্ন দপ্তরে মিথ্যা মামলা/অভিযোগ প্রদানকারী অসৎ প্রকৃতির লোক হয়। ০৬নং বিবাদী মোহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রামস্থ খুলশী ভূমি অফিসের সাবেক "ভূমি সহকারী কর্মকর্তা'র কু-প্ররোচনায় অপরাপর বিবাদী যথাক্রমে আছিয়া খাতুন ও তার ছেলে মোঃ আজিজ "জাল-জালিয়তির মাধ্যমে দলিল/কাগজপত্র সৃজন পূর্বক, বিভিন্ন দপ্তরে মিথ্যা মামলা/অভিযোগ করার মাধ্যমে ডায়রীদাতাকে বিভিন্ন ভাবে হয়রানীর করিয়া আসিতেছে। তৎকারণে বাদী নিরুপায় হইয়া "বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) ফাউন্ডেশন এর চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি বরাবরেও আইনী সহায়তা কামনা করে, গত ১৫ সেপ্টেম্বর ২০২২ খ্রীঃ একখানা আবেদন করেন। সিডিএ বরাবর অভিযোগ করেও দৃশ্যমান কোন ফলাফল পাওয়া যায়নি। এভাবে সরকারি সম্পত্তি জবর দখল করার নজির নতুন নয়। বর্তমানে আজিজ স্বেচ্ছাসেবক দলের খুলসী থানার সহকারী সাধারণ সম্পাদক পরিচয়ে আরো বিভিন্ন সরকারী জায়গা দখল করার পায়তারা করিতেছে মর্মে জানা যায়। উল্লেখ্য যে, মোহাম্মদ আজিজ ১৯৬৮ সালের দলিল নং ২৬৩২ এর মাধ্যমে তার মায়ের খরিদকৃত সম্পত্তিতে তিন তলা বিল্ডিং করার কথা বললেও, অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ২৬৩২/৬৮ নং দলিলকে কেন্দ্র করে মাননীয় সিনিয়র সহকারি রাঙ্গুনিয়া চট্টগ্রামে ১৭৯/১৫ নং মামলার সূত্রপাত হয়, যার বাদী ও বিবাদীগণ হিন্দু হন। উক্ত মামলার আদেশে আছে যে, ২৬৩২ নং দলিল জ্বাল, ফেরবী ও অকার্যকর দলিল হয়। রাম গোপাল নাথ উক্ত দলিল সম্পাদন করেন নাই। রেজিস্ট্রি প্রদান করেন নাই। ১/২ নং বিবাদী ফেরবীক্রমে উক্ত দলিল সৃজন করিয়াছেন। এমনকি দলিলের সাক্ষীগনের স্বাক্ষরও জাল করিয়াছেন । যেহেতু ২৬৩২ নং দলিলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তি বাদী ও বিবাদী উল্লেখে মামলা করিতেছেন, সেহেতু আজিজের মায়ের ২৬৩২ নং দলিল উপরোক্ত ভাবে সৃজিত কিনা তাহা সরজমিনে তদন্ত করার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন জানান।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত