শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫২ এএম
মোঃ হাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশু সন্তানকে হত্যা করলো মা। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুর মা হিরা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত শিশু মোহাম্মদ আলী (২) বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার ইব্রাহিম আলীর ছেলে।স্থানীয়রা জানায়, বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দু্ই বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে ভোরে ঘরে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখুঁজি শুরু করে। ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটির মা হিরা বেগম স্বীকার করে রাগেরবশে শিশু মোহাম্মদ আলীকে শুক্রবার ভোরে পানিতে ফেলে দেন। এ প্রসঙ্গে শিশুর মা হিরা বেগম জানান, এ সময় আমার হিতাহিত কোন জ্ঞান ছিলনা। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুর ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় শিশুটির মা হিরা বেগম গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত