শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪১ এএম
মোঃহাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশু সন্তান হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, গতরাত (১৩ ডিসেম্বর) সাড়ে ৩টার দিকে শিশুটিকে হত্যার করে বাড়ির পাশে পুকুরে ফেলা হয়। শিশুটির নাম মোহাম্মদ আলী। বাবার নাম ইব্রাহিম আলী। বাড়ি বাসাইল পূর্ব মধ্যপাড়া। সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল ও স্থানীয়রা জানান, বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দ্ইু বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে রাত ৩টার পর ঘরে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখুঁজি শুরু করে। ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটির মা হিরা বেগম স্বীকার করে রাগের বশে শিশুটিকে রাত ৩টার দিকে পানিতে ফেলে দেন তিনি। হিরা বেগমের সাথে কথা বলা হলে তিনি বলেন, এ সময় আমার হিতাহিত কোন জ্ঞান ছিল না। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিাশের এক উপ-পরিদর্শককে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত