শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২ এএম
মোঃ হাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ ৩১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রদলের আহত নেতা নাঈম বাদী হয়ে সখিপুর থানায় মামলাটি দায়ের করেন।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি বলেন, মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ৩১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার সকালে পৌরসভার তালতলা চত্বরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বক্তব্যের নিন্দা জানিয়ে এক প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরাও একটি প্রতিবাদ সমাবেশ করতে মিছিল নিয়ে পৌরসভার তালতলা চত্বরে প্রবেশ করছিল। এ সময় সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা ছাত্রদলের নেতা নাঈম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এতে করে কৃষক শ্রমিক জনতা লীগের মিছিল পণ্ড হয়ে যায়।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত