শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৩ এএম
মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ শেরপুর জেলার নকলা উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম অফিস কক্ষে ওই আলোচনা সভা হয়। বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি কবি,সংগঠক ও সাংবাদিক মো: ফিরোজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহসভাপতি মো: সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো: ওসমান গনি, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সদস্য হোসেন আলী, মো: মোখলেছুর রহমান, মো: ইউসুফ প্রমুখ। এসময় বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ নকলা উপজেলা শাখার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা শাখার সভাপতি তার বক্তব্যে বলেন- আমাদের নকলা উপজেলার হাজার হাজার লোক ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় ২ বছর সুবিধা ভোগ করে এখন বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করতেছে। ন্যাশনাল সার্ভিসকে স্থায়ী প্রকল্প আকারে চালু করার দাবিতে শুরু থেকে যুদ্ধ করে চলেছেন বাংলাদেশ বেকার মুক্ত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আতিকুর রহমান রাজা ভাই। তারই ধারাবাহিকতায় নকলা উপজেলায় সকল ন্যাশনাল যোদ্ধাদের পক্ষে একটি কমিটি গঠন করেছি। উপজেলার সকল বেকারদের পক্ষ হয়ে আমরা কাজ করে যাবো। নকলা উপজেলা শাখার সকল সদস্যরা বলেন, সারা বাংলাদেশে ন্যাশনাল সার্ভিসের লক্ষ লক্ষ বেকারদের বেকারত্ব দুর করার লক্ষ্যে আতিকুর রহমান রাজা ভাইয়ের দিকনির্দেশনায় পাশে থেকে সকল কাজে অংশগ্রহণ করে সহযোগিতা করে যাবো। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীকে স্থায়ী প্রকল্প আকারে চালু করতে নকলা উপজেলার সকল বেকারদের সহযোগিতা কামনা করেন তিনি।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত