শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২ এএম
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার ঝিনাইদহ কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে কালিগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সংস্থাটির নিজস্ব কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম আহবায়ক এস এম আখতারুজ্জামান, নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেনসহ অনেকে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দেশব্যাপী কার্যক্রমের উপর আলোচনা করেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত