বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২:২৮ পিএম
পঞ্চগড় আবারো অবৈধ উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে ভেঙে দখল মুক্ত। পঞ্চগড় পৌর শহরের ফুটপাতের দখল মুক্ত করতে ও যানজট কমাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে শহরের চৌরঙ্গী মোড় থেকে টুহিরহাট সড়কের বানিয়াপাড়া পর্যন্ত এ অভিযান চালায় প্রশাসন। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা। একই সঙ্গে সড়কের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভবনের বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, সিনিয়র সহকারী কমিশনার (জেনারেল সার্টিফিকেট শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা ও জেলা ই-সেবা কেন্দ্র) শায়লা সাঈদ তন্বী, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সিখানা শাখা, আইসিটি শাখা ও শিক্ষা ও কল্যাণ শাখা) ইমরানুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা, সাধারণ শাখা, স্থানীয় সরকার শাখা, ফ্রন্টডেস্ক শাখা ও লাইব্রেরি শাখা) মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের কর্মকর্তারাসহ সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন বলছে, গত কয়েকদিন ধরে নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। এর মাঝে যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের কর্মকর্তা। অভিযানে জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী জানান, পঞ্চগড় শহরকে সুশৃঙ্খল ও যানজট মুক্ত করতে শহরবাসীকে নিয়ে অভিযান পরিচালনা করছি আমরা। অনেক আগেই এ পরিকল্পনা গ্রহণ করা হলেও আজ তা বাস্তবায়ন হচ্ছে। শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপাড়া পর্যন্ত সড়কটির দুই পাশে থাকা অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়ক দখল মুক্ত করা হচ্ছে। আশা করি এ অভিযানের পর রাস্তাটি সম্প্রসারণের পাশাপাশি যানজট মুক্ত হবে। একই সঙ্গে পুরো শহরকে সুশৃঙ্খল করতে ও যানজট মুক্ত করতে আমাদের পরিকল্পনা রয়েছে, পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হবে। তবে অভিযানের পর আবারো যাতে কেউ সড়কের জায়গা দখল করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকবো। একই সঙ্গে শহরবাসীসহ সবার সহায়তা কামনা করেন তিনি।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত