শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪২ এএম
মোঃ ফরিদ আহমেদ ক্রাইম রিপোর্টার (গাজীপুর) গাজীপুর জেলার কালিয়াকৈরে দুই মাদক ব্যবসায়ীকে ৪৮ কেজি গাঁজাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলার বহেড়াতলী গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিন হোসেন (২৪) এবং ইসমাইল হোসেনের ছেলে মানিক মিয়া (৩২)। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালী ইউনিয়নের সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি রুবেল ও নজরুল রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পিকআপ যোগে গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গাপচালা এলাকায় কফিল উদ্দিন এর বাড়িতে গাঁজা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিনের নেতৃত্বে এলাকাবাসী পিকআপসহ তাদেরকে আটক করে । এসময় এলাকাবাসী পিকআপে থাকা কয়েকটি কার্টুন নিচে নামিয়ে আনে। জনতার সামনে কার্টুনগুলো খোলে দেখা যায় কার্টুন ভর্তি গাঁজা। মাদক ব্যবসায়ীদের স্বীকারোক্তিতে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক দিয়ে আসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেন ও একটি পিকাআপ জব্দ করেন। মধ্যপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসী ওই এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় জানতে পারছি ওই গ্রামের মাদক ব্যবসায়ী কফিল উদ্দিনের বাড়িতে একটি পিকআপ গাড়ি আসছে। পরে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে পিকআপ ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়া হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল হোসেন জানান, খবর পেয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত