শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪০ এএম
রতন মিয়া (জামালপুর প্রতিনিধি) : জামালপুরে একটি অটো রিক্সার যন্ত্রাংশের দোকানের তালা ভেঙে দিনের আলোতেই পিকআপ গাড়িতে করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জামালপুর সদর থানায় দোকানের মালিক হেলাল তালুকদার বাদি হয়ে ওই দিনই একটি অভিযোগ দায়ের করেন। সোমবার সকাল ৮টার দিকে পৌর শহরের পুরাতন বাইপাস এলাকার মের্সাস রুফাইদা এন্টারপ্রাইজে এমন ঘটনা ঘটে। তবে ঘটনার পুরো বিবরণ পাওয়া যায় সিসিটিভি ফুটেজে। দিনের আলোতে এমন ঘটনা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে রুফাইদা এন্টারপ্রাইজের ম্যানেজার বলেন, আমি সকালে ১০টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙা। পরে সাটার তুলে ভেতওে প্রবেশ করতেই দেখি সব কিছু এলোমেলো করা রয়েছে। পরে আমি বিষয়টি হেলাল ভাইকে জানালে তিনি বাড়ি থেকে দ্রুত দোকানে চলে আসেন। রুফাইদা এন্টারপ্রাইজের মালিক হেলাল তালুকদার জানান, ম্যানেজারের ফোন পাবার সাথেই আমি চলে আসি। দোকানে এসে সিসি টিভি ফুটেজ দেখে দেখি আমার নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং অটোর ব্যাটারিসহ অনেক মালামাল নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। তবে ঘটনার পরেই থানায় গিয়ে অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মামুন জানায়, অভিযোগ পেয়েছি আমরা দ্রত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহন করবো।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত