শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪০ এএম
মোঃ মোশাহিদ আহমেদ স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ পৌর শহরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন,জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যদের নেতৃত্বে এই টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। শহরের জেল রোড, কিচেন মার্কেট, পোল্ট্রি মুরগীর দোকান, গরুর মাংসের দোকান সহ বিভিন্ন সবজি বাজারে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, নয়নের সবজির দোকানকে ৫০০ টাকা,আলিফ এন্টারপ্রাইজকে ৫০০ টাকা এবং আলা উদ্দিন স্টোরকে ৫০০ টাকা সহ মোট ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনায় আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং জেলা মৎস্য কর্মকর্তা সহ পুলিশ প্রশাসনের সদস্য নিয়ে অভিযান পরিচালনা করেছি। সকাল থেকে আমরা পাইকারি বাজার এবং খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছি।আমরা বেশকিছু অনিয়ম পেয়েছি। যার কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। যে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, যারা অনিয়ম করে, তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যেন প্রতিদিন মূল্য তালিকা সেঁটে রাখেন এবং পাকা ভাউচার সংগ্রহ করে রাখেন। এখন,বাজারে সবজির সরবরাহ বেড়েছে, ফলে দামটাও কমেছে। কাঁচা মরিচের কেজি যেখানে গত সপ্তাহে ছিল ৩০০/৩৫০/৪০০ টাকা কেজি। এর আগে ছিল ৬০০ টাকা কেজি। আজকে সেই কাঁচা মরিচের কেজি কমে ১৬০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দাম কমেছে। কোনো বিক্রেতা অতি মুনাফার আশায় যাতে করে বাড়তি দামে পন্য বিক্রি না করতে পারে, সেকারণেই আমাদের অভিযান চলমান থাকবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত