সংবাদ শিরোনাম

রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধু ও ছাদ থেকে লাফ দিয়ে সরকারি কর্মকর্তার মৃত্যু

sub-editor    ১১:১৪ পিএম, ২০২৪-১০-২৭    89

রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধু ও ছাদ থেকে লাফ দিয়ে সরকারি কর্মকর্তার মৃত্যু

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ও গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে ও শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এছাড়া আজ রবিবার দুপুর ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারী (৩৮) উপজেলা পরিষদের নির্মানাধীন ভবনের ছাদের ৫তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের মরিয়ম মেম্বার বাড়ির ব্যাটারিচালিত অটোরিক্সা চালক তিন সন্তানের জনক সগির আহম্মেদ রেন্টু (৫২) তার অটোরিক্সাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্ত্রী শাহানাজ আক্তার শানু (৪০) স্বামীকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাদের দুইজনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। শনিবার দিবাগত গভীর রাতের কোন এক সময়ে চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কাজী বাড়ির খাদিজা আক্তার রুমা (২৪) নামের এক গৃহবধূ শনিবার রাতের কোন এক সময়ে বাবার বাড়ির টয়লেটের দরজা বন্ধ করে পানির ঝর্ণার সাথে নিজের ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করে। খাদিজা আক্তার রুমার স্বামী আরিফ হোসেন ঢাকার একটি রিয়েল এস্ট্রেট কোম্পানীতে চাকুরীরত ও বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তাদের ঘরে দুই ছেলে রয়েছে। এদিকে আজ রবিবার বিকাল ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল প্রকাশ রবিন পাটোয়ারী (৩৮) উপজেলা পরিষদের নির্মানাধীন ভবনের ছাদের ৫তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে সহকর্মীরা জানান। রবিন পাটোয়ারী সদর উপজেলার বাসিন্দা ও দুই সন্তানের জনক। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, লাশগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ