শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৫ এএম
মো গোলাম কিবরিয়া ঃ নড়াইল জেলা ঃ নড়াইলের লোহাগড়ায় এক বিতর্কিত ঘটনায় জামিন পাওয়ার পর বাদী রফিকুল ইসলামের বাড়ি থেকে একটি গরু লুটের অভিযোগ উঠেছে। ১৩ দিন পর পুলিশের বিশেষ অভিযানে সেই গরুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাংবাদিকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় উদ্ধার অভিযান সফল হয়েছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল (বুধবার) তার গ্রামের ৮-১০ জন ব্যক্তি তার বাড়ির ৫ লাখ টাকা মূল্যের গাছ জোরপূর্বক কেটে নেয়। এই ঘটনায় ক্ষুব্ধ রফিকুল ১৭ এপ্রিল নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে ছিলেন সাউদ মৃধা, নান্নু মৃধা, সালাউদ্দিন মৃধা, কালা মোল্লা, এরশাদ মৃধা, আজিজ মোল্লা, রবিউল মোল্লা ও তরিকুল মোল্লা। মামলার পর আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদীকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকে। অভিযোগ রয়েছে, গত ৯ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টার দিকে তারা রফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক একটি গরু নিয়ে যায় এবং সেটি নিজেদের বাড়িতে আটকে রাখে। ২৩ অক্টোবর ভুক্তভোগী রফিকুল ইসলাম লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ও সাংবাদিকদের সহায়তায় অভিযানে নামে এবং ১৩ দিন পর গরুটি উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ভুক্তভোগী রফিকুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, "অভিযুক্তরা মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।" এ বিষয়ে মামলার আসামিরা বলেন, আমাদের নামে আদালতে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। আমরা গরু নিয়ে ছিলাম এটা সঠিক। কিন্তু পরবর্তীতে তাকে গরু ফেরত দেয়া হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, গরু লুটের একটি অভিযোগ পাওয়ার পর পুলিশ ও সাংবাদিক মিলে অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করে এলাকার গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন থেকে গরুর মালিকের কাছে গরুটি হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত