শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৫ এএম
জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র সবুজ মিয়া হত্যা মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে, গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ১৪, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম। বিকেলে সাত দিনের রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বুধবার বিকেলে জানান, সবুজ হত্যা মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় নথি প্রাপ্তি সাপেক্ষে তার রিমান্ড শুনানি হবে। আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। র্যাব-১৪ ’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে আন্দোলনবিরোধীদের পাল্টা মিছিল থেকে চালানো গুলিতে নিহত হয় আন্দোলনকারী শিক্ষার্থী সবুজ মিয়া। এ ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম আলী বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে শেরপুর সদর উপজেলার খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে র্যাব।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত