শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩ এএম
মোক্তার হোসনে জেলা প্রতিনিধি,শরীয়তপুর। শরীয়তপুরের নড়িয়া সদরে কীর্তিনাশা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কারো প্রাণ হানীর খবর পাওয়া যায়নি। রোববার (৭ জুলাই) সকালে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের উদ্ধার তৎপরতার ফলে কারো প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুল শিক্ষার্থী সহ অর্ধশতাধিক যাত্রী ট্রলারে করে নদী পার হচ্ছিল। ট্রলারে ধারণক্ষমতার চেয়ে লোক বেশি থাকায় এবং নির্মানাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এসময় এলাকাবাসী দ্রুত নদীতে নেমে শিক্ষার্থীসহ শিশু ও বৃদ্ধদের উদ্ধার করেন। অন্যরা সাঁতরে পাড়ে ওঠেন। জানাযায় কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা সেতুটি ঝুকিপুর্ন হওয়ায় প্রায় ৭ বছর যাবত নতুন সেতু নির্মানের কাজ চলছে। এতদিন পুরোন সেতু দিয়ে হেটে চলাচল করা গেলেও ৬ মাস আগে পুরোন সেতু ভেঙে ফেলা হয়। এরপর থেকে স্থানীয়দের ঝুকি নিয়ে ট্রলার দিয়ে পারাপার করতে হচ্ছে। অস্থায়ী পারাপারের জন্য বেইলী ব্রীজ নির্মানের উদ্যোগ নেয়া হলেও সেটিরও কোন অগ্রগতি নেই। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ব্রিজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তারা জানান যা টাকা ছিল শেষ বরাদ্দ পেলে আবারো কাজ করা হবে। ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইর কারনে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলার ডুবির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত