শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৪ এএম
মোঃ শাহেদুল ইসলাম ত্বোহা: জাতীয় নির্বাচনের প্রায় ৬ই মাস পর 'বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা (প্লাটিনাম জয়ন্তী) বার্ষিকী উৎযাপন' দিয়ে আবারো ফিরে এলো বাঁশখালী'র আওয়ামী লীগের ঐতিহ্য! আজ সোমবার (২৪শে জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্টা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে, বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মহিউদ্দিন চৌধুরী খোকা'র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভাপতি'র বক্তব্যে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও বাঁশখালী উপজেলা'র সাবেক ২ই বারের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন: "বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা মানে আমাদের মাথার উপরে এখানো ছায়া আছে । আমরা আস্থা হারাবো না এবং কারো'র সাথে অন্যায় করা যাবে না ।" বিশেষ অতিথি'র বক্তব্যে বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক জনাব খোরশেদ আলম বলেন: "হাজারো আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উৎযাপিত হচ্ছে । আওয়ামী লীগের জন্য অনেক আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন ত্যাগ স্বীকার করে আমার প্রায় দীর্ঘ ৩৪ বছর আওয়ামী রাজনীতি'র পর আমি আজকের এই অবস্থানে । মোস্তাফিজুর রহমান চৌধুরী'র নেতৃত্বে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এবং আগামীতে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ । আগামী ৩ই জুলাই আমি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করে চেয়ারে বসবো, আপনার আমার জন্য দোয়া করবেন । আমি যেনো, বাঁশখালীবাসীর সেবা করতে পারি! যতই বাঁধা আসুক না কেনো, আমি আমার নীতি-আদর্রশের প্রতি অটল থাকব, ইনশাআল্লাহ ।" বিশেষ অতিথি'র বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা জননেতা এডভোকেট সুলতান-উল-কবির চৌধুরী'র কর্ণধার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ-সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি বলেন: "আজকের এই আয়োজক কর্তৃপক্ষের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আজকের এই মহান আয়োজনে আমাকে মূল্যায়ন করার জন্য । আমি আগামীতেও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের প্রত্যেকটা প্রোগ্রাম-এ উপস্থিত থাকার চেষ্টা এবং থাকবো, ইনশাআল্লাহ । আমরা ঐক্যবদ্ধ আওয়ামীলীগ এগিয়ে যাবো, ইনশাআল্লাহ । উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন: বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবা রেহানা আক্তার কাজমী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রশিদ চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এডভোকেট শাহাদাৎ আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান, পৌরসভা'র মেয়র জনাব এডভোকেট তোফায়েল বিন হোসেন চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব বদরুদ্দীন চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ সেলিম উদ্দিন চৌধুরীসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ । প্রতিনিধি, চট্টগ্রাম । ২৪শে জুন ২ইহাজারচ২০
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত