শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৯ এএম
হাসানুল করিম মুন্না (সীতাকুণ্ড) : চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য ও সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মামুন বলেছেন, বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। বঙ্গবন্ধু পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে করে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পরবর্তী এখন স্মার্ট বাংলাদেশ। সীতাকুন্ডের কাঙ্ক্ষিত উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। রবিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে উপজেলা সদরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রেজাউল করিম বাহার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন জাহাঙ্গীর, সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সীতাকুণ্ড পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বদিউল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আকতার বিউটি এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম চেয়ারম্যান, চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, চেয়ারম্যান নাজিম উদ্দিন, চেয়ারম্যান মনির আহমেদ, চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সাদাকাত উল্লা মিয়াজী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজাব উদ্দিন চৌধুরী,উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ,২ নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, শ্রমিক লীগের সভাপতি দুলাল দে, কৃষক লীগের আহ্বায়ক আবুল কাশেম ওয়াহিদী,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শায়েস্তা খান,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে সহ সভাপতি জামশেদ খান,সহ সভাপতি জাবের আল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ। এদিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত