বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০২:৫১ এএম
বরগুনার আমতলীতে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারকৃত নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে এবং এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। শনিবার ২২ জুন দুপুর ২টার দিকে হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু। জানা যায়, দুপুরে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি বরযাত্রীবাহি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। এঘটনায় আহতাবস্থায় উদ্ধার হওয়া চারজনকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। স্থানীয় হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, আমতলী পৌর শহরে হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মনির হাওলাদারের মেয়ের বিয়ে। দুপুরে মনির হাওলাদারের নিকট আত্মীয়রা একটি মাইক্রোবাস ও একটি ব্যাটারী চালিত ইজিবাইককে চেপে মেয়ের জামাই বাড়ীতে বৌভাতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, নিহতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী ও দুইটি শিশু। গাড়িটিতে আরও দুইজন যাত্রী ছিল। তাদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। বাকি নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় সংসদ সদস্য উপস্থিত হয়েছেন।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত