শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৫ এএম
আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (প্রতিনিধি) বাইশারীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান মো.কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা কে বাইশারী ইউনিয়ন বাসির পক্ষ থেকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাইশারী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ১০ বছরে আমি আপনাদের পাশে ছিলাম এবং বর্তমানেও থাকবো। আপনাদের এলাকার সকল অসমাপ্ত কাজগুলো আমি এবার আপনাদের সাথে নিয়েই সমাপ্ত করব। তিনি আরো বলেন এলাকার যে কোন সমস্যা আপনাদের সাথে নিয়েই সমাধান করব। এলাকার মাদক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করব এবং দল-মত নির্বিশেষে প্রতিহিংসা ভুলে গিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাইশারী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মনিরুল হক মনু'র সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো.কামাল উদ্দিন, বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এন.কে. রিপন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মির্জা হাবিব বেগ, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান, মাওলানা আবদুল মান্নান জিন্নাহ প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বাইশারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত