শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৫ এএম
মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে পবিত্র ঈদুল আজহায় গরীব অসহায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা। ১৫ জুন শনিবার বিকেলে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়। শুধু এই ঈদে নয় প্রতিটি ঈদেই এরকম আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর স্বরণে সংস্থাটির যাত্রা শুরু হয় ২০১৮ সালে। শুরু থেকে অধ্যবদি পর্যন্ত সংস্থাটি হাজার হাজার মানুষের উপকার করে আসছেন। দুধেরচর পঙ্গু শাহ আলমের জীবিকা নির্বাহের জন্য পরিপূর্ণ একটি মনোহারি দোকান করে দিয়েছেন, অন্ধ বিধবা মহিলার চোখের অপারেশন, বহু পঙু ও বিছানায় পড়ে থাকা অসুস্থ লোকের চিকিৎসার ব্যবস্থা, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পরিক্ষার ফরম ফিলাব, বন্যার্থদের মাঝে ত্রান বিতরণ, করোনাকালে কর্মহীন হয়ে যাওয়া পরিবারের মাঝে ত্রান বিতরণ, বিভিন্ন গাছের চারা বিতরণসহ নানামুখী কাজ করে চলেছেন উক্ত সংস্থাটি। ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: লুৎফর রহমান হলেন শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সন্তান। তিনি একজন মানবিক হৃদয়ের মানুষ। ময়মনসিংহ বিভাগের যেকেউ আর্থিক কোন সমস্যার সম্মুখীন হল এবং উক্ত সংস্থায় সাহায্যের জন্য মৌখিক আবেদন করলে তৎক্ষনাৎ সেটার সমাধান হয়। লুৎফর রহমান লিখন বলেন, আপনারা যারা বিত্তবান আছেন তারা নিজেদের প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে নিজের ঈদটা পালন করুন, আপনার খুশিটা যেন অসহায় প্রতিবেশীটা হৃদয়ে ধারণ করে সেই ব্যবস্থা করুন। যার যার সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ান। আমি যতদিন বেঁচে আছি এই সংস্থার মাধ্যমে আজীবন গরীব অসহায়দের উপকার করে যাবো। সকল বিপদে সকলের পাশে দাঁড়াবো। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। দেশের জন্য প্রান দেওয়া সকল মুক্তিযোদ্ধা ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। ঈদ উপহার বিতরণকালে সংস্থার সভাপতি লুৎফর রহমান লিখন এর বড় ভাই ছাইফুল ইসলাম, সোহাগ মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক মো: ফিরোজ উদ্দিন শেরপুর ০১৭২৬০২৪২৭৭ ১৬/০৫/২০২৪
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত