সংবাদ শিরোনাম

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেমে থেমে যানজট ঈদ যাত্রায় ভোগান্তি।

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেমে থেমে যানজট ঈদ যাত্রায় ভোগান্তি।

sub-editor    ০৯:১২ পিএম, ২০২৪-০৬-১৫    115

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেমে থেমে যানজট ঈদ যাত্রায় ভোগান্তি।

শাহ আলম বিশেষ প্রতিনিধি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোথাও যানজট না থাকলেও সন্ধ্যায় এই মহাসড়কে শুরু হয় থেমে থেমে যানজট। এরই মধ্যে বৃষ্টি শুরু হলে দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। পুলিশ বলছে, গাজীপুর ও আশপাশের অনেক এলাকার শিল্পকারখানা ছুটি হলে ঈদ উদ্‌যাপন করতে একযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকেরা। অনেকেই ছাতা নিয়ে, অনেকেই আবার মাথায় পলিথিন পেঁচিয়ে ছুটে চলছেন কোনো গন্তব্যের দিকে। তবে বৃষ্টি ও অতিরিক্ত যাত্রী থাকায় পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ করেন যাত্রীরা। এদিকে চন্দ্রা এলাকায় যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি চন্দ্রা এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ড্রোনের ব্যবহার করছে পুলিশ। রাজশাহীর পবা এলাকার আবদুস সাত্তার বলেন, ‘দুপুরের পর আমাদের কারখানা ছুটি হয়েছে। এরপর বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। জয়দেবপুরের তিন সড়ক এলাকা থেকে কোনাবাড়ী আসার পথেই বৃষ্টি নামে। পল্লী বিদু্৵ৎ এলাকায় এসে কিছুক্ষণ যানজটে আটকে থাকি। এখন চন্দ্রায় গাড়ির জন্য অপেক্ষা করছি। সিরাজগঞ্জের বেলকুচি এলাকার ফজল মিয়া বলেন, ‘ছুটিও হয়েছে, এদিকে বৃষ্টিও নেমেছে। বৃষ্টি কখন থামবে জানি না। এ জন্য ছাতা নিয়ে বের হয়েছি। অনেকেই ভিজে রওনা হয়েছেন। চন্দ্রা ত্রিমোড়ে এসে দেখলাম, গাড়ি আছে তবে যাত্রী আরও বেশি। পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে; কিন্তু কেউ কিছু বলছেন না।’ পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দেশের অন্যতম ও গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গাজীপুর জেলার ওপর দিয়ে গেছে। শিল্পাঞ্চল হওয়ায় এ জেলা থেকে কয়েক লাখ মানুষ ঈদযাত্রায় শামিল হোন। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে বরাবরের মতোই মহাসড়ক দুটিতে বিশেষ ব্যবস্থা নেয় প্রশাসন। বৃহস্পতিবার ঈদযাত্রার প্রথম দিনে সকালে সড়ক ও মহাসড়ক ছিল অনেকটা ফাঁকা। গাজীপুর, আশুলিয়া ও সাভারের আশপাশের কয়েকটি কারখানায় আংশিক ছুটি হওয়ায় দুপুরের পর থেকে মহাসড়কে যাত্রীর চাপ বাড়তে। সন্ধ্যার পর বৃষ্টি শুরু হলে এবং কারখানা শ্রমিকেরা বাড়ি যাওয়া শুরু করলে, সড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় যানজট। রাজধানীর গাবতলী থেকে যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দিয়েছেন বাসচালক রাশিদুল ইসলাম। তিনি বলেন, গাবতলী বাস টার্মিনাল থেকে বের হওয়ার পরপরই আমিন বাজার পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এরপর সাভার, নবীনগর, বাইপাইল, শ্রীপুর, কবিরপুরসহ মহাসড়কটির প্রতিটি মোড়ে মোড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে দেখা গেছে যানবাহনের জট। তবে সেই জট বেশিক্ষণ স্থায়ী হয়নি। মহাসড়কের সালনা, রাজন্দ্রেপুর, হোতাপাড়া, ভবানীপুর, বাঘেরবাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা পাড় হয়েই পল্লী বিদ্যুৎ মোড়, এমসি বাজার, নয়নপুর ও জৈনাবাজার এলাকার মোড়গুলোতে যানবাহনের চাপ রয়েছে। যাত্রী ওঠানামা করানোর ফলে অল্প সময়ের জন্য জটের তৈরি হচ্ছে, কিছু সময়ের মধ্যে সেই জট স্বাভাবিক হয়ে যাচ্ছে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, সন্ধ্যার পর কারখানা শ্রমিকেরা বাড়ি যাওয়া শুরু করে একই সঙ্গে বৃষ্টি শুরু হলে মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের ধীরগতি হয়। তবে থেমে থেমে যানবাহন চলছে। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান বলেন, ঈদযাত্রা যানজট মুক্ত রাখতে চন্দ্রাসহ জেলায় বৃহস্পতিবার সাড়ে সাতশ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ কাজ করছে। যানজট নিয়ে আরও পড়ুন বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে রাতে যানজট, সকালে স্বাভাবিক বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে রাতে যানজট, সকালে স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই, ঈদযাত্রায় স্বস্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই, ঈদযাত্রায় স্বস্তি পদ্মা সেতু এলাকায় সকালে যানজট থাকলেও বিকেল থেকে স্বস্তির যাত্রা সড়ক, সেতু কোথাও যানজট নেই। গাড়ি আসা মাত্র টোল পরিশোধ করে পদ্মা সেতু পাড়ি দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছে।শুক্রবার সন্ধ্যায় মাওয়া টোলপ্লাজা এলাকায় নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজটে ভোগান্তি নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে যানজটে ভোগান্তি সরাইলে আঞ্চলিক মহাসড়কে ইউপি চেয়ারম্যানের পশুর হাট, যানজটে ভোগান্তি সরাইলে আঞ্চলিক মহাসড়কে ইউপি চেয়ারম্যানের পশুর হাট, যানজটে ভোগান্তি পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ, এক্সপ্রেসওয়েতে যানজট পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ, এক্সপ্রেসওয়েতে যানজট কুমিল্লায় দেড় ঘণ্টা পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ২০ কিলোমিটার যানজট কুমিল্লায় দেড় ঘণ্টা পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ২০ কিলোমিটার যানজট ঢাকার যানজটে নারায়ণগঞ্জের যাত্রীদের অপেক্ষা বাড়ছে, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঢাকার যানজটে নারায়ণগঞ্জের যাত্রীদের অপেক্ষা বাড়ছে, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ