শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৪ এএম
মোঃ ফরিদ আহমেদ ক্রাইম রিপোর্টার(গাজীপুর) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের সিনাবহ এলাকায় মোটরসাইকেল আরোহী আব্দুল আলিম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) বিকাল চারটার দিকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে বড়ইবাড়ির দিক থেকে এসে সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স কারখানার গেটের উত্তর পাশে সড়কের ঢালু উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে কয়েক মিটার দূরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে দেখা যায়, ঐ আরোহীর মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়। এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মাজেদুল ইসলামের ছেলে। সিনাবহ এলাকায় তার মামার একটি বেকারিতে কাজ করতেন। বুধবার দুপুরে উপজেলার তালতলী এলাকার তার ভাড়া বাসা থেকে খাবার খেয়ে কর্মস্থলে আসছিলেন। এমন সময় এ দূর্ঘটনাটি ঘটে। কালিয়াকৈর থানা পুলিশ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে দূর্ঘটনার ঐ এলাকা থেকেই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত