শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৪ এএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রাইম রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মোঃ বিশাল ভূঁইয়া (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) রাতে সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশে সাফকো সিএনজি স্টেশনের সামনে ঢাকা সিলেট মহাসড়কের উপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিশাল ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আবুদাবাত গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আশীষ কুমার স্যানাল জানান, বৃহস্পতিবার রাতে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো: সারোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সরাইল থানাধীন বিশ্বরোট মোড়ের পশ্চিম পাশে সাফকো সিএনজি স্টেশনের সামনে মহাসড়কের উপর থেকে মোঃ বিশাল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরো বলেন, এ ব্যাপারে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত