শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৫ এএম
শাহআলম বিশেষ প্রতিনিধি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা কালামপুর খাজার ডেগ এলাকায় সরকারি বনভূমি জবরদখল করে দোকান নির্মাণে প্রতিরোধ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বনবিভাগের ৭ জন কর্মকর্তা-কর্মচারী। গুরুতর আহত অবস্থায় ফরেস্ট গার্ড আলাউদ্দিন, জামাল হোসেন ও আল মামুনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা কালামপুর মৌজার খাজার ডেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত বন কর্মচারীদের অভিযোগ, বনবিভাগের জমি রক্ষা করতে গেলে অজ্ঞাত ২০-২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বন কর্মীদের ওপর হামলা চালায়। স্থানীয় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে এই হামলা পরিচালনা করা হয়েছে এমনটাই দাবি চন্দ্রা বন বিভাগের । হামলাকারীরা ফরেস্ট গার্ড আলাউদ্দিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ফরেস্ট গার্ড জামাল উদ্দিনকে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়। একপর্যায়ে হামলাকারীরা বিট কর্মকর্তা আবদুল মান্নান, ফরেস্ট গার্ড তোফাজ্জল হোসেন, জহরুল ইসলাম, আল মামুন ও আলী হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে । গুরুতর আহত ফরেস্ট গার্ড আলাউদ্দিন, জামাল হোসেন ও আল মামুনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল করিম জানান, কালিয়াকৈর পৌরসভার কালামপুরের খাজারডেগ এলাকায় রাস্তার পাশে বনভূমিতে স্থানীয় প্রভাবশালী দালাল চক্রের দোকানঘর নির্মাণকাজে বাধা দিলে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, বনবিভাগের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের খবর তিনি পেয়েছেন। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত